ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চুরির ঘটনা মাইকে ঘোষণা, অভিমানে যে কাণ্ড ঘটালেন যুবক

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
ছবি: প্রতিনিধি

গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে রাতে সালিশে মীমাংসার পরও সকালে মসজিদের মাইকে নাম ঘোষণা হওয়ায় এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের গুয়াবাড়ী গ্রামের পশ্চিম বেলপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জামান (২৭) পেশায় একজন ফল ব্যবসায়ী। তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে একই এলাকার আব্দুল রশিদের একটি গরু চুরি হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে রোকনুজ্জামান গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উভয় পক্ষের পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাতে সালিশ বসে। সালিশে লিখিত মুচলেকার মাধ্যমে আপস মীমাংসা হয় এবং ক্ষতিপূরণ বাবদ রোকনুজ্জামানকে ২২০০ টাকা জরিমানা করা হয়।

কিন্তু আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে স্থানীয় একটি মসজিদে মাইকের মাধ্যমে রোকনুজ্জামান ও তার বাবার নাম উল্লেখ করে ঘোষণা দেওয়া হয় যে, এলাকায় ভবিষ্যতে কোনো চুরির ঘটনা ঘটলে তাদের দায়ী করা হবে। এ ঘোষণার পর মানসিকভাবে ভেঙে পড়েন রোকনুজ্জামান।

স্থানীয় ফল ব্যবসায়ী সালেক জানান, রোকনুজ্জামান খুবই নিরীহ প্রকৃতির ছেলে ছিলেন। বন্ধুদের প্ররোচনায় ভুল পথে জড়ালেও আগের রাতেই বিষয়টি মীমাংসা হয়ে যায়। কিন্তু সকালে মাইকে তাকে চোর হিসেবে ঘোষণা দেওয়ায় তিনি চরম অপমানবোধ করেন।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা হোসেন বলেন, শুক্রবার রাতে স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্যদের উপস্থিতিতে লিখিতভাবে সালিশ ও আপস সম্পন্ন হয়েছিল। এরপর নতুন করে এমন ঘোষণা দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুমানা বেগম ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল প্রায় ৭টার দিকে রোকনুজ্জামান নিজ ঘরের তীরের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে আব্দুর রশিদের ভাই সাবেক ইউপি সদস্য বলেন, আমরা কী করেছি? যে গরু চুরি করেছে এটা এলাবাসীকে জানিয়েছি এতে দোষের কী?

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মসজিদের মাইকে ঘোষণার বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সালিশের পরও এমন প্রকাশ্য ঘোষণা দেওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
নীলফামারীতে মই থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
গেজেটে ফিরলেন ইতিহাসে প্রথম হওয়া নীলফামারীর সোহেল রানা
ভুল বুঝতে পেরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন মাদকাসক্ত যুবক