ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ধুলায় নাকাল হিলিবাসী, চরম ভোগান্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় অনিয়ন্ত্রিত ধুলাবালিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই বন্দরের প্রধান সড়কসহ আশপাশের এলাকায় ধুলার আস্তরণ পড়ে গেছে। রাস্তার পাশে বসবাসকারীরা বিপাকে পড়েছেন, সেই সাথে গাছের পাতায় ধুলার স্তর পড়ে জমা হয়ে আছে। এতে একদিকে যেমন স্বাস্থ্য-ঝুঁকি বাড়ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক চলাচল।

হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। বন্দরের প্রধান রাস্তা ভাঙাচোরা এতে করে গাড়ি চলার সময় ধুলো পুরো এলাকা আচ্ছন্ন করে ফেলছে। বিশেষ করে হিলি চারমাথা মোড় থেকে মহিলা কলেজ পর্যন্ত এলাকাটি ধুলার রাজ্যে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তায় পৌরসভা থেকে কোন প্রকার পানি দেওয়া হয়না। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে এই রাস্তার কাজ বন্ধ আছে, এতে করে বর্ষার সময় ধুলা আর খরা মৌসুমে ধুলার রাজ্যে পরিণত হয়। তীব্র ধুলাবালির কারণে স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্ট, সর্দি-কাশি এবং চোখের অ্যালার্জিসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুলগামী শিশু ও বয়স্করা। বিভিন্ন ছোট বড় দোকানে মালামাল সাজিয়ে রাখা দায় হয়ে পড়েছে। আধা ঘণ্টা পরপর ঝাড়ু দিয়েও ধুলা কমানো যাচ্ছে না। এতে করে তারা রীতিমতো শ্বাসরোধকর অবস্থায় আছে।

আরও পড়ুন

কয়েকজন রিকশা ও ইজিবাইক চালকরা জানান, মাস্ক পরেও ধুলার হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ এই পরিবেশে কাজ করায় অনেক চালক দীর্ঘমেয়াদী ফুসফুসের সমস্যায় ভুগছেন।

হিলি হাকিমপুর নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ জানান, এই রাস্তাটির কাজ ইতোমধ্যে একনেকে পাস হয়েছে। খুব দ্রুতই ফোর লেন রাস্তার কাজ শুরু হবে।

এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, রাস্তাটির কাজ বিভিন্ন সমস্যার কারণে শুরু হয়নি। একবার বাজেট হওয়ার পরেও বাজেটটি বাতিল হয়। সেই সাথে জনগণের কথা চিন্তা করে পানি ছিটানোর ব্যবস্থা করা হবে।


আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
প্রভাবশালীর বাধায় বন্ধ হয়ে গেল রাস্তার কাজ, ভোগান্তিতে গ্রামবাসী
টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি
লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা