ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার তিন আসামি ধরা

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম

সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ খাদলা বিওপি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২০৪৯/৭-এস এর শূন্য লাইন থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় বাংলাদেশ থেকে ভারতে পালানোর চেষ্টা করছিলেন আসামিরা। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে।

আটকরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (২৪) ও শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) এবং কুমিল্লার কোতোয়ালি থানার বাঁশমঙ্গল গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহারিয়ার নাজিম জয় (১৯)।

আরও পড়ুন

বুড়িচং থানা সূত্রে জানা গেছে, আটক তিনজন বুড়িচং উপজেলার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের কন্যা ফাহিমা আক্তার আখি (২৩) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা রয়েছে। আটক আসামিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত এসব আসামিকে আটক করা সম্ভব হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু