ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শতাধিক কুকুর পেলো নতুন আশ্রয়

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালী পৌরশহরে হাড় কাঁপানো শীতে রাস্তাঘাটে থাকা কুকুরদের জন্য অনন্য এক সুরক্ষা উদ্যোগ নিয়েছে ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’ সংগঠন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় শতাধিক কুকুরের জন্য উষ্ণ ও আরামদায়ক বিছানা তৈরি করে স্থাপন করা হয়।

সংগঠনটির সদস্যরা পাটের বস্তার মধ্যে খড়কুটো ভরে কুকুরদের জন্য বিশেষ বিছানা তৈরি করেছেন, যা শীত থেকে তাদের সুরক্ষা দেবে। পটুয়াখালী পৌর শহরের প্রায় ১৫০টি স্থানে এই বস্তার বিছানা বিতরণ করা হয়েছে এবং অনেক কুকুর ইতিমধ্যেই এসব বিছানায় আশ্রয় নিয়েছে।

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী-এর পরিচালক আবদুল কাইউম বলেন, অতিরিক্ত শীতে কুকুরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি কিছু কুকুরের বাচ্চাও মারা গেছে। কষ্টে থাকা কুকুরদের জন্য সামান্য হলেও উষ্ণতা দিতে এই উদ্যোগ নিয়েছি।

এই কাজে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর পাশাপাশি পৌর প্রশাসক মো. জুয়েল রানা ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাও সহযোগিতা করেছেন। পৌরসভার গাড়ি ব্যবহার করে বস্তাগুলো বিতরণ করা হয় এবং পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিছানো বস্তাগুলো কেউ ফেলে না দেয়।

আরও পড়ুন

পৌর প্রশাসক মো. জুয়েল রানা বলেন, এটি একটি ভালো উদ্যোগ, যেকোনো সময় আমরা ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত। এই উদ্যোগ শীতে পথচারী ও প্রাণীদের জন্য মানবিক সহানুভূতির নিদর্শন হিসেবে স্বাগত জানানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
রাজধানীতে কুকুরকে খাওয়াতে গিয়ে মারধরের শিকার তরুণী