ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

যে কারণে দ্রুত বুড়িয়ে যায় বড় জাতের কুকুর, জানালেন বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত

ছোট জাতের কুকুরের তুলনায় বড় জাতের কুকুরের আয়ু সাধারণত কম। তারা দ্রুত বেড়ে ওঠে, বয়সজনিত রোগে বেশি আক্রান্ত হয় এবং তুলনামূলক কম বয়সে মারা যায়। এত দিন ধরে পরিচিত এই প্রবণতার পেছনের কারণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, বড় কুকুরের দ্রুত বুড়িয়ে যাওয়ার পেছনে ডিএনএর বিশেষ পরিবর্তন ভূমিকা রাখতে পারে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় ৮৯৪টি কুকুরের ডিএনএ বিশ্লেষণ করা হয়। গবেষণার তথ্য নেওয়া হয়েছে ডগ এজিং প্রজেক্ট থেকে।

গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুকুরের ডিএনএ মিথাইলেশন কমতে থাকে। বিশেষ করে লাইন-১ (LINE1) নামের একধরনের জাম্পিং জিনের ওপর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে। এসব জিন ডিএনএর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কিংবা নিজেদের অনুলিপি তৈরি করতে পারে। এতে ডিএনএর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

গবেষকদের মতে, বড় কুকুরের ক্ষেত্রে এই জিনগুলোর নিয়ন্ত্রণ দ্রুত কমে যায়। কুকুরের জিনোমে লাইন-১ সংশ্লিষ্ট ৪০ শতাংশের বেশি অঞ্চলে বয়স বাড়ার সঙ্গে মিথাইলেশন হ্রাস পেয়েছে। তবে বড় কুকুরের ক্ষেত্রে এই হ্রাসের হার ছোট কুকুরের তুলনায় বছরে প্রায় ৩৫ শতাংশ বেশি।

গবেষণার জ্যেষ্ঠ লেখক ও বিবর্তনীয় জীববিজ্ঞানী নোয়াহ স্নাইডার-ম্যাকলার বলেন, একই প্রজাতির মধ্যে আয়ুর এত পার্থক্য থাকায় বার্ধক্য বোঝার জন্য কুকুর গুরুত্বপূর্ণ একটি গবেষণার ক্ষেত্র।

গবেষণার সহলেখক ব্লেইস মেরিনারের মতে, জাম্পিং জিনের ওপর নিয়ন্ত্রণ কমে যাওয়াই বড় কুকুরের দ্রুত বুড়িয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, যেসব কুকুরের এপিজেনেটিক বয়স প্রত্যাশার চেয়ে বেশি, তাদের মৃত্যুঝুঁকিও বেশি। বড় আকারের ও পুরুষ কুকুরের মধ্যে দ্রুত বার্ধক্যের আণবিক লক্ষণ তুলনামূলক বেশি পাওয়া গেছে।

বিজ্ঞানীরা বলছেন, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে তাদের ধারণা, জাম্পিং জিনের কার্যক্রম নিয়ন্ত্রণের কৌশল উদ্ভাবন করা গেলে কুকুরের পাশাপাশি মানুষের সুস্থভাবে বেঁচে থাকার সময় বাড়ানোর পথও খুলতে পারে।

গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয়েছে। সূত্র: ইয়াহু

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব বিজ্ঞান দিবস আজ
বিশ্ব বিজ্ঞান দিবস আজ (১০ নভেম্বর)।
বিশ্ব বিজ্ঞান দিবস আজ
মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছর আগের মঙ্গল গ্রহের উল্কা
পশ্চিম আফ্রিকার দেশ মালির মরুভূমিতে আবিষ্কৃত মঙ্গল গ্রহের একটি প্রাচীন উল্কায় অন্তত ৪১০ কোটি বছর আগে গ্রহটিতে পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।
মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছর আগের মঙ্গল গ্রহের উল্কা
ব্ল্যাকহোল নিয়ে নতুন রহস্য, বিভক্ত হয়ে যেতে পারে কৃষ্ণগহ্বর!
মহাবিশ্বের অন্যতম রহস্যময় মহাজাগতিক বস্তু ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর। এর প্রবল মহাকর্ষীয় আকর্ষণ থেকে এমনকি আলোও বের হতে পারে না।
ব্ল্যাকহোল নিয়ে নতুন রহস্য, বিভক্ত হয়ে যেতে পারে কৃষ্ণগহ্বর!
পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’
পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে নতুন এক ক্ষুদ্র মহাকাশ শিলা, যা পরিচিতি পেয়েছে ‘মিনি চাঁদ’ হিসেবে। মাত্র ৬ ফুট (প্রায় ২ মিটার) চওড়া এই শিলাটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘২০২৬ কিউকিউ৮’।
পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’
ব্ল্যাকহোল নিয়ে নতুন রহস্য
ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর মহাবিশ্বের অন্যতম রহস্যময় ও শক্তিশালী সত্তা। এর প্রবল মাধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে আলো পর্যন্ত রক্ষা পায় না। ধসে পড়া বিশাল নক্ষত্র থেকে তৈরি হওয়া এই মহাজাগতিক সত্তা সবকিছু নিজের মধ্যে আটকে রাখে।
ব্ল্যাকহোল নিয়ে নতুন রহস্য
আরও পড়ুন
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
মসলা নিয়ে দেশের বিজ্ঞানীদের ‘বড় সাফল্য’
রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, নতুন করে ভাবাচ্ছে বিজ্ঞানীদের
ক্যাম্পাসে কুকুরের উৎপাতে আতঙ্ক, আহত রুয়েট শিক্ষার্থী