ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মনপুরা প্রেসক্লাব সম্পাদকের বাবা মারা গেছেন

মনপুরা (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত

ভোলার মনপুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মনোয়ারা বেগম মহিলা কলেজের লাইব্রেরিয়ান সাংবাদিক সীমান্ত হেলালের বাবা হাজী মো. হানিফ মিয়া (৯০) মারা গেছেন।

শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরজ্ঞান গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মো. মহিউদ্দিন ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ। অন্য দুই ছেলে ব্যবসার সঙ্গে যুক্ত। মেয়েরা গৃহিণী।

হাজী হানিফ মিয়ার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মনপুরা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং এ শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, পঞ্চগড় থেকে এবার দেখা মিলল এভারেস্টেরও
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও মাকালুর একাংশ দেখা গেছে। ২৬ অক্টোবর ভোরে পঞ্চগড়ের একটি গ্রাম থেকে অল্প সময়ের জন্য পর্বত দুটি দৃশ্যমান হয়।  সম্প্রতি আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ নিজের ক্যামেরায় এর ছবি তুলেছেন। ফিরোজ আল সাবাহ জানান, ওই দিন সকাল ৬টা ২০ মিনিটের দিকে তিনি এভারেস্ট ও মাকালুর দেখা পান। পঞ্চগড় থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের এই পর্বতশৃঙ্গ এত স্পষ্টভাবে আগে কখনো দেখেননি বলে জানান তিনি। তিনি আরও জানান, আট বছর আগে তার মনে প্রশ্ন জাগে, কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে এভারেস্ট কেন নয়। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গত ১০ দিন ধরে প্রতিদিন ভোরে বের হতেন তিনি, তবে আবহাওয়া অনুকূলে না থাকায় সফল হননি। ২৬ অক্টোবরের আগের দিন থেকে বাতাসে ঠান্ডার আমেজ ও আর্দ্রতা কমে আসায় তিনি দৃশ্যমানতা বাড়ার আভাস পান। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবহাওয়াও অনুকূলে ছিল বলে জানান তিনি। সেদিন ভোর ৪টার দিকে সঙ্গী তুষারকে নিয়ে মোটরসাইকেলে বের হন তিনি। গন্তব্যে পৌঁছানোর আগেই পূর্বাকাশে রঙের খেলা দেখা যায়। সূর্যোদয়ের আগে চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়, পরে সূর্যের প্রথম আলোয় তার চূড়া সোনালি রং ধারণ করে। এর কয়েক মিনিট পর দিগন্তে ধীরে ধীরে এভারেস্ট ও মাকালুর অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। আলোকচিত্রী জানান, এই অভিজ্ঞতার গল্প তিনি ২০২২ সালেও লিখেছিলেন। এবার ছবি ও ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন। তবে নিজের তোলা ছবির সত্যতা নিয়ে তিনি আত্মবিশ্বাসী বলে জানান। আরটিভি/এসআর
শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, পঞ্চগড় থেকে এবার দেখা মিলল এভারেস্টেরও
অসহায় মানুষদের জন্য শ্রীপুরে ফ্রি মেডিকেল সেন্টার চালু
মাগুরার শ্রীপুরে বিধবা, দুস্থ ও অসচ্ছল মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল সেন্টার চালু করা হয়েছে। এ উদ্যোগের আওতায় প্রতি মাসে কার্ডধারী অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
অসহায় মানুষদের জন্য শ্রীপুরে ফ্রি মেডিকেল সেন্টার চালু
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে জীবন দিলেন মাগুরার দুই শিক্ষার্থী
মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে জীবন দিলেন মাগুরার দুই শিক্ষার্থী
দিনাজপুর বোর্ডে শূন্য পাসের শীর্ষে কুড়িগ্রাম
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাসের মুখ দেখতে পাননি। শিক্ষা বোর্ড প্রকাশিত শূন্য শতাংশ পাসকৃত কলেজের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, জেলার এই ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।
দিনাজপুর বোর্ডে শূন্য পাসের শীর্ষে কুড়িগ্রাম
রাস্তার দুরবস্থা নিয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
সিলেটের গোলাপগঞ্জে কুড়া নদীর উপর সেতু নির্মাণ করা হলেও নেই সংযোগ সড়ক। অন্যদিকে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। এসব জনদুর্ভোগের চিত্র তুলে ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ার পর জাকির হোসাইন নামে একজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
রাস্তার দুরবস্থা নিয়ে আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
আরও পড়ুন
টেন্ডার ছাড়াই রাস্তার গাছ কেটে নিচ্ছেন নেতা, ঠেকানোর সাহস পাচ্ছে না কেউ!
পচা ইলিশ নিয়ে ঘাটে শতাধিক ট্রলার, ঘটনা কী
নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মেঘনায় মা ইলিশ শিকার
যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল