শতকোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১

আরটিভি নিউজ

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ , ০১:২৫ পিএম


শতকোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১
ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় শতকোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম সাদ্দাম মোল্লা। তিনি ওই এলাকার আকবার মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র মূল্যবান কষ্টিপাথরের মূর্তি বেচাকেনার সঙ্গে জড়িত। এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে র‍্যাবের একটি চৌকস দল সাদ্দাম মোল্লার বাড়িতে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে সন্ধ্যার দিকে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি পাচারের অভিযোগে সাদ্দাম মোল্লাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

র‍্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক জানান, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় শতকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, আটককৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission