ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ব্যক্তিগত ক্ষোভ

চেয়ারম্যানকে ‘পাওয়ার’ দেখালেন ইউএনও

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়াকে পরিকল্পিতভাবে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। মাত্র ৫০ টাকা জরিমানাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করতে চাওয়া এবং তার জের ধরে ২৪ ঘণ্টার ব্যবধানে এই বরখাস্ত করা হয়। ইউএনওর এমন পদক্ষেপকে নজিরবিহীন এবং প্রশাসনিক ক্ষমতার চরম অপব্যবহার হিসেবে দেখছেন স্থানীয়রা।

জানা যায়, গত ১৭ জানুয়ারি কলমাকান্দা উপজেলার লেংগুরা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করতে যান। এ সময় পারভেজ নামের এক ব্যক্তিকে অবৈধভাবে ঘর মেরামতের দায়ে ৫০ টাকা জরিমানা ধার্য করেন। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া যৌক্তিক প্রশ্ন তুললে ইউএনও চরমভাবে ক্ষিপ্ত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, এক পর্যায়ে ইউএনও মেজাজ হারিয়ে চেয়ারম্যানের সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং এলাকা ত্যাগ করার সময় প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ‘আপনাকে দেখে নেব’।

আরও পড়ুন

ইউএনওর সেই হুমকির প্রতিফলন ঘটে ঠিক তার পরদিন অর্থাৎ ১৮ জানুয়ারি। কোনো প্রকার সুষ্ঠু তদন্ত বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই অত্যন্ত দ্রুততার সঙ্গে মন্ত্রণালয় থেকে সাইদুর রহমান ভূঁইয়াকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একজন দুইবারের নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধিকে এভাবে তুচ্ছ কারণে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়ার ঘটনায় স্থানীয় জনগণের মনে ক্ষোভের দানা বেঁধেছে।

ঘটনার নাটকীয়তা বাড়ে সোমবার (১৯ জানুয়ারি)। চেয়ারম্যানকে অব্যাহতির মাত্র একদিন পরই কলমাকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে লেংগুড়া ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, উক্ত কর্মকর্তা বিগত ফ্যাসিস্ট রেজিমের সরাসরি সুবিধাভোগী এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। একজন জনপ্রিয় চেয়ারম্যানকে সরিয়ে কেন তড়িঘড়ি করে একজন বিতর্কিত কর্মকর্তাকে প্রশাসক করা হলো, তা নিয়ে পুরো উপজেলায় চলছে তীব্র সমালোচনা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, মোবাইল কোর্ট চলাকালীন ইউএনও যে আচরণ করেছেন তা কোনোভাবেই একজন সরকারি কর্মকর্তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

9b9311a4-f2b9-40d1-8d79-a2daab8e45b1

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ইউএনও সাহেব তুচ্ছ কারণে একজন নিরীহ মানুষকে জরিমানা করেছিলেন। চেয়ারম্যান সাহেব জনগণের প্রতিনিধি হিসেবে শুধু বিষয়টি নিয়ে তিনি আলোচনা করতে চেয়েছিলেন। এই আলোচনার প্রস্তাবও ইউএনও ব্যক্তিগতভাবে নেন এবং চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। ইউএনও সাহেব তাকে দেখে নেওয়ার হুমকি দেন। আমরা কল্পনাও করিনি যে পরের দিনই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

বিষয়টি জানতে বরখাস্তকৃত চেয়ারম্যানের স্থলাভিষিক্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমকে ফোন করলে তিনি ‘ব্যস্ত’ বলে পরে যোগাযোগ কারার পরামর্শ দিয়ে ফোন কেটে দেন।

এদিকে জনপ্রিয় এই চেয়ারম্যানের ওপর এমন অন্যায় ও প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে লেংগুড়া ইউনিয়নসহ পুরো উপজেলায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, কলমাকান্দার ইউএনও প্রশাসনিক ক্ষমতার চরম অপব্যবহার করেছেন। তারা অবিলম্বে সাইদুর রহমান ভূঁইয়ার বরখাস্তাদেশ প্রত্যাহার এবং ক্ষমতার দাপট দেখানো ইউএনওর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অব্যাহতি হওয়া ভুক্তভোগী চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া আরটিভিকে বলেন, আমি এই এলাকার চেয়ারম্যান। জনগণের প্রতিনিধি হিসেবে ঘটনাটি জানতে গিয়েছিলাম। কেউ অপরাধ করলে ইউএনও সাহেব ব্যবস্থা নিতেই পারেন। কিন্তু চেয়ারম্যান হিসেবে বিষয়টি জানতে চাওয়া কি আমার অপরাধ?

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘সবার সামনে আমাকে অপমান করেন, দেখে নেওয়ার হুমকি দেন। শেষপর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে আমাকে বহিষ্কার করলেন। এভাবে বহিষ্কার করা ন্যায়সংগত মনে করি না। ইউএনও তার ক্ষমতার অপব্যবহার করেছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনার সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) বাধা দেন। এটার ভিডিও ছড়িয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সামগ্রিক বিষয়ে জানতে চান। সে অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন। ক্ষোভের বা ক্ষমতা দেখানোর কোনো প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, উনি (বরখাস্তকৃত চেয়ারম্যান) জনপ্রতিনিধি হিসেবে আইনি কাজে সহযোগিতা করার পরিবর্তে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। আর উনাকে তো কোনো দণ্ড দেওয়া হয়নি।

এদিকে, উপজেলার ইউএনও’র অফিসিয়াল ফেসবুকে এক পোস্টে ইউএনও মাসুদুর রহমান লিখেছেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। এ রাষ্ট্র আপনার, আমার, আমাদের সকলের। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের মহান শহীদরা নিজেদের রক্ত দিয়ে যে পথ দেখিয়ে গেছেন, সে পথ ধরেই অব্যাহত থাকবে আমাদের পথচলা ইনশাআল্লাহ।’

তিনি আরও লিখেছেন, ‘একমাত্র মৃত্যুই আমাদের এ পথচলাকে থামাতে পারে। আর মৃত্যুর ফয়সালা হয় আসমানে। লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা।’

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। রোববার (১১ অক্টোবর) বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তারা। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার পুলিশ ও পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। নিখোঁজ তিন কিশোরীর বয়স ১৪ থেকে ১৫ বছর। তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। তাদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরী চকরিয়ার মানিকপুর এলাকার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। অন্য দুজন স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিন কিশোরী চকরিয়ার মানিকপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ১৫ বছর বয়সী কিশোরী বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনতে যাচ্ছিল। তবে তারা বিদ্যালয়ে পৌঁছেছিল কি না, তা নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা। এক কিশোরীর মা জানান, তিনজনের কারও কাছে মুঠোফোন থাকার কথা নয়। তবে যে অটোরিকশায় তারা চকরিয়ায় গিয়েছিল, সেই চালক পরিবারের সদস্যদের জানিয়েছেন, কিশোরীদের হাতে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন দেখেছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, চকরিয়া বাসস্ট্যান্ডে একটি মুঠোফোনসহ তিন কিশোরীকে স্থানীয় কয়েকজন দেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে সেখান থেকে তারা কোন দিকে গেছে, তা জানা যায়নি। নিখোঁজ কিশোরীরা চকরিয়া অথবা কক্সবাজারের কোথাও থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওসি কাইছার হামিদ আরও জানান, কিশোরীদের সন্ধানে চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আরটিভি/এসএস
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক ৩
ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক ৩
‘স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে চার ছাত্রী, অতঃপর... 
স্বাধীনভাবে নতুন জীবন শুরু করার আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লার একটি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে তারা প্রথমে ঢাকায় যায়। সেখানে বাসা ভাড়া না পেয়ে শেষ পর্যন্ত হবিগঞ্জের চুনারুঘাটে চলে যায় তারা।
‘স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে চার ছাত্রী, অতঃপর... 
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৪ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকাগুলো হলো- আগ্রান, পারকোল ও এর আশপাশের এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ। আরটিভি/এসকে
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
আরও পড়ুন
আবারও প্রশ্নবিদ্ধ বরখাস্ত হওয়া সেই প্রাণিসম্পদ কর্মকর্তা
আরটিভিতে সংবাদ প্রকাশ: এনসিপিতে পদ পাওয়া সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি