ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে বিঘ্ন ঘটাতে দেব না: আলী ইমাম মজুমদার

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: আরটিভি

খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতি যেন দেশে আর না ঘটে, দেশ যাতে স্থিতিশীল থাকে, তার জন্য সংস্কার করা প্রয়োজন। সেই জন্যেই গণভোটের আয়োজন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সবাই যাতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি। কেউ যদি ভোটে বিঘ্ন ঘটাতে চায় এবং কোথাও যদি কোনো চিহ্নিত অপরাধী থাকে তাহলে তাকে অবশ্যই পুলিশ আটক করবে।

কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। এ সময় জেলার বিভিন্ন মসজিদের ইমামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত ৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রংপুর বিভাগ অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারে পরিণত হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি অনুসন্ধানে সেখানে দল পাঠিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে করে চোরাচালানের সময় পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার ও একটি কাভার্ডভ্যান থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়েছে।
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর...
ফরিদপুরের নগরকান্দায় ছয় বছর বয়সী এক মাদরাসাছাত্রী শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মো. মিরাজ শেখ (৩৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান মিরাজ, অতঃপর...
আরও পড়ুন
নিম্নমানের সড়ক নির্মাণ, খবর সংগ্রহে গেলে সাংবাদিককে বেধড়ক পিটুনি
সংঘবদ্ধ ধর্ষণের ৪ দিন পর তরুণীর মৃত্যু, সাবেক স্বামী আটক
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর...
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিলো বিজিবি