ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

জমি নিয়ে বিরোধ, ৩ বছরের শিশুকে হত্যা

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
নিহত শিশু আব্দুল্লাহ । ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল্লাহ নামে ৩ বছরের এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় মস্তাননগর এলাকার মোস্তফা ভুঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মোস্তফা ভূইয়া বাড়ির নুরুল আলম রাসেলের পুত্র।

শিশুটির পরিবারের সদস্যদরা অভিযোগ করেছেন, জায়গা জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আছাড় দিয়ে তাকে মেরে ফেলে।

আরও পড়ুন

অন্যদিকে স্থানীয়রা জানান, শিশুটির মানসিক ভারসাম্যহীন দাদা ঝগড়ার সময় নিজ নাতিকে না চিনে আছাড় দেয়। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহে এক শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সুরতহালে শিশু আবদুল্লাহর মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে৷

আরটিভি/এমআই/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামে মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। 
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের
ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির ভেতর থেকে আগুনের কুন্ডলি উৎপন্ন হয়েছে।
ইনানীতে মাটি থেকে বের হচ্ছে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
প্রচারের উত্তাপ শেষে নীরব ঠাকুরগাঁও, ভোট ২৯ অক্টোবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচার। আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্ধারিত হবে এই আসনের জনপ্রতিনিধি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি চলছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজার ৩০০ সদস্য। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের আশা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া উপজেলা মিলে গঠিত এই আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। আসনটিতে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতের দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম। তিনি জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনসংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়েছে। সব মিলিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা, সংখ্যালঘু ভোটারদের অবস্থান এবং নিরাপত্তাব্যবস্থা গুরুত্ব পাচ্ছে। তবে শেষ পর্যন্ত কোন প্রার্থী এগিয়ে থাকবেন, তা নির্ভর করবে ভোটারদের অংশগ্রহণ ও ভোটের ফলাফলের ওপর। আরটিভি/টিআর
প্রচারের উত্তাপ শেষে নীরব ঠাকুরগাঁও, ভোট ২৯ অক্টোবর
পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যার পর বাড়ছে ঠান্ডার অনুভূতি। রাত ও ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে। এরই মধ্যে এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এদিকে, সোমবার (২৬ অক্টোবর) বিকেল তিনটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা আশরাফ আলি বলেন, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা অনেকটা বাড়ছে। কিছুদিন আগেও কিন্তু কম শীত করতো। সকাল বেলা এখন ভ্যান নিয়ে বেড় হলে হালকা শীতের কাপড় নিতে হচ্ছে। সকাল বেলা ভ্যান চালাতে খুবই কষ্ট হচ্ছে। পঞ্চগড় শহরের বাসিন্দা লোকমান মিয়া বলেন, পুরোদমে শীত আসতে আরো ২০-২৫ দিন বাকী আছে। তবে তার আগেই শীত অনুভূতি কড়া নাড়ছে। সন্ধ্যার পরে হালকা কাপড় না পড়লে মোটরসাইকেল চালানো যায় না। রাতে পাতলা কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে হয়। ফ্যান চালানো তো বন্ধ করে দিয়েছি ১০-১৫ দিন আগেই। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয়ের বাতাসে জেলায় তাপমাত্রার পারদ কমছে। শীত আসতে শুরু করেছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর জেলায় বৃষ্টি বলয় কেটে গেলে শীতের তীব্রতা আরো বাড়বে। আরটিভি/টিআর
পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে
খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে এ ঘটনা ঘটে।
খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি
আরও পড়ুন
ফসলি জমি রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত কুমিল্লার ২৪ কৃষক পরিবার
চীনা গুপ্তচর সন্দেহভাজন ঝাংয়ের লস অ্যাঞ্জেলেসের আদালতে অভিযোগ অস্বীকার
নোয়াখালীর চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ
বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে বৃদ্ধ জানলেন বিক্রি হয়ে গেছে জমি