ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যৌন হয়রানির শিকার প্রবাসীর স্ত্রীর থেকে টাকা হাতিয়ে নিলেন ভুয়া ডিবি কর্মকর্তা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
ভুয়া ডিবি কর্মকর্তা। ছবি: আরটিভি

হবিগঞ্জের মাধবপুরে যৌন হয়রানির শিকার এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ভুয়া ডিবি কর্মকর্তা পরিচয়ে ফোন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুলাল নামে একজনের বিরুদ্ধে।

সম্প্রতি ভুক্তভোগী নারী তার বাড়িওয়ালার বিরুদ্ধে যৌন হয়রানি ও ইভটিজিংয়ের অভিযোগে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হলে প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করে তিনি জানান, শনিবার (২৪ জানুয়ারি) সকালে একটি মোবাইল নম্বর থেকে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে ফোন করা হয়। ফোনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাসংক্রান্ত বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়। পুরো কথোপকথনের কল রেকর্ড সংরক্ষণ করেছেন বলেও জানান তিনি।

বিষয়টি হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে জানানো হলে তারা দ্রুত ওই মোবাইল নম্বরটি ট্রেস করতে সক্ষম হন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নম্বরটি একটি নির্দিষ্ট নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। তবে কলদাতা প্রকৃত ডিবি কর্মকর্তা নন বলে নিশ্চিত করেছে পুলিশ।

হবিগঞ্জ ডিবি কার্যালয় সূত্র জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এদিকে ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১০৮
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
আরও পড়ুন
ক্লাসরুম যেন মরণফাঁদ
সৌদি আরবে নির্যাতনের শিকার সেই রেহেনাকে সহায়তা দিলেন ইউএনও
হবিগঞ্জে এক রাতে তিন বিদ্যালয়ে চুরি
দূতাবাসের হেফাজতে গোপনে ভিডিও পাঠানো সেই রেহেনা