ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পাথর ভেবে ধোয়া হচ্ছিল কাপড়, পরে জানা গেল বোমা!

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
সংগৃহীত ছবি

কক্সবাজারের রামুতে একটি বোমা সদৃশ বড় আকৃতির বস্তু পাওয়া গেছে। উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা তচ্ছাখালী (৮নং ওয়ার্ড) এলাকায় শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সম্ভাব্য বস্তুটি সংরক্ষণ করে।

রোববার (২৫ জানুয়ারি) রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হওয়া অবিস্ফোরিত কিংবা অকার্যকর বোমা বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, বোমাটির সংরক্ষণ স্থান নজরদারিতে রয়েছে, সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা পরিদর্শনে এসেছেন। বোমাটির কার্যকরিতা ও এর মধ্যে বিস্ফোরক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়ছেন ১০ বছর আগে ওই এলাকায় একটি পুকুরে সেটি পাওয়া যায় এবং পুকুরের পাশে পাথর ভেবে কাপড় ধোঁয়ার কাজে ব্যবহার হয়ে আসছিল।

রামুর ইতিহাস গবেষক ও আইনজীবী শিরূপন বড়ুয়া বলেন, বস্তুটির আকৃতি দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা এবং সেসময়ে এই অঞ্চলে জাপানিরা যুদ্ধকালীন এমন বোমা ব্যবহার করেছে। যদি এর মধ্যে বিস্ফোরক থাকে তাহলে জননিরাপত্তার স্বার্থে নিষ্ক্রিয় করতে হবে এবং না থাকলে সংরক্ষণ করা উচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে। কারণ এটি রামুর ইতিহাসের অংশ।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপি আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাইলট স্কুল মাঠে আয়োজিত সমাবেশ চলাকালে মাঠের মাঝখানে বস্তুটি দেখতে পান উপস্থিত লোকজন। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।
এমপি আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার পাটের গুদাম
বাবার সঙ্গে ব্যবসার টাকার হিসাব নিয়ে মনোমালিন্যের জেরে মানিকগঞ্জের সিংগাইরে বাবার পাটের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আগুনে গুদামঘরসহ সেখানে থাকা প্রায় ৩২০ মণ পাটের বড় অংশ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি করেছেন গুদাম মালিক।
ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার পাটের গুদাম
এবার বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসটি বরগুনা-খুলনা রুটে চলাচল করত। প্রতিদিনের মতো বাসটি বরগুনা পৌরশহরের পুলিশ লাইনের সামনের একটি সড়কে পার্কিং করে রাখা হয়েছিল।
এবার বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে আগুন
‘বাড়িতে কেউ না থাকার সুযোগে’ পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর, অতঃপর...
রোববার (৮ নভেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ বছর বয়সী ওই গৃহবধূর মৃত্যু হয়।
‘বাড়িতে কেউ না থাকার সুযোগে’ পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর, অতঃপর...
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও নোয়াখালী জেলায় ৯০ ভাগ সুপারি উৎপাদিত হয়। এ ছাড়া কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়, রংপুর ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে। 
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
আরও পড়ুন
ছুটি ছাড়াই ৪২ শিক্ষককে নিয়ে কক্সবাজার ভ্রমণে দুই সহকারী শিক্ষা কর্মকর্তা
পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের চিরবিদায়
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্যের মৃত্যু
টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি, সেনা সদস্য আহত