ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদে আজান দিচ্ছিলেন ইমাম, অন্যদিকে তার ঘরে চলছিল চুরি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফজরের আজানের সময় মসজিদের ইমামের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে আজান চলাকালীনই দুর্বৃত্ত ইমামের ঘরে ঢুকে চুরি করে এমন দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

ঘটনাটি ঘটে গত ১১ জানুয়ারি ভোরে উপজেলার দড়িভেলানগর পূর্ব পাড়া জামে মসজিদে। মসজিদের ইমাম মাওলানা আবু হানিফ ফজরের আজান দিচ্ছিলেন। ঠিক সেই সময় এক ব্যক্তি লোহার ভারী অস্ত্র হাতে তার বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। আজান শেষ হওয়ার আগেই ঘর থেকে মালামাল নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় তাকে।

ভুক্তভোগী ইমাম মাওলানা আবু হানিফ বলেন, আমি ঘুম থেকে উঠে ফজরের আজান দিচ্ছিলাম। এ সময় চোর ঘরের তালা ভেঙে আমার একটি মোবাইল ফোন ও দুই হাজার টাকা নিয়ে যায়। নামাজ শেষে ফিরে এসে বিছানার ওপর একটি বড় লোহার রড পড়ে থাকতে দেখি। পরে সিসিটিভি ফুটেজ দেখে পুরো বিষয়টি নিশ্চিত হই। এখন চরম অনিরাপত্তায় ভুগছি।

তিনি দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, একের পর এক চুরির ঘটনায় তারা আতঙ্কিত। তাদের ভাষ্য, আজানের সময় ইমামের ঘরে চুরি হওয়া আমাদের নিরাপত্তাহীনতার চরম উদাহরণ। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনার দৌলতপুরে শেখ আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শেখ আব্দুল হালিম দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসা করতেন।      পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় আব্দুল হালিমকে গুলি করে দুর্বৃত্তরা। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে  উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।   খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  আরটিভি/এসআর
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম আব্দুস ছালামকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার পদটি শূন্য ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
খুলনায় দুর্নীতির দায়ে চেয়ারম্যান অপসারণ, পদ শূন্য ঘোষণা
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
১০ বছর আগে চাকরি থেকে অবসরে গেছেন। হঠাৎ জানতে পারেন তার নামে বিল-ভাউচার বানিয়ে স্বাক্ষর করে টাকা উঠানো হয়েছে। এ খবর শুনে হতবাক সন্তোষ কুমার। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মী ছিলেন। তার নামে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা উঠিয়ে আত্মসাৎ করার অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে।
অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা
আরটিভিতে খবর প্রচারের পর তোলপাড়, শরীয়তপুরে ঘুষকাণ্ডে দুই ভূমি কর্মকর্তা বদলি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ঘুষ গ্রহণ, সেবাগ্রহীতাদের হয়রানি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত দুই ভূমি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আরটিভিতে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার পর তদন্ত কমিটি গঠন করে প্রশাসনের পক্ষ থেকে এই বদলির পদক্ষেপ নেওয়া হয়। 
আরটিভিতে খবর প্রচারের পর তোলপাড়, শরীয়তপুরে ঘুষকাণ্ডে দুই ভূমি কর্মকর্তা বদলি
আরও পড়ুন
৯৯৯-এ ফোন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মতিঝিলে চুরি হওয়া বাস
চলন্ত ট্রেনে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, নিজেরাই করত ভিডিও!
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
শরীয়তপুরে দাফনের ২৫ দিন পর কবর থেকে শিশুর মরদেহ গায়েব