ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতার পর দেশ পরিচালনায় তিনটি দল ব্যর্থ হয়েছে: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

স্বাধীনতার পর দেশ পরিচালনা করতে তিনটি দল ব্যর্থ হয়েছে, এবার জনগণ পরিবর্তন চায়: পিছনে যারা ছিলেন তাদের আর দরকার নাই। নৌকা, লাঙ্গল, ধানের শীষ। এই তিনটি দল ব্যর্থ হয়েছে। মানুষ এখন পরিবর্তন চায়, আর এই পরিবর্তন আনবে ১১ দল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ড. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে। এই সরকার গঠিত হলে আমাদের অর্থনীতি, দুর্নীতি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ তৈরি হবে। রাষ্ট্রের সব যায়গা থেকে দুর্নীতি ঝেটিয়ে বিদায় করা হবে। কোথাও চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা আমাদের মা কে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, সেই মার যারা কাপড় খুলে নিতে চায়, ক্ষমতায় গেলে তারা পুরো জাতির কাপড় খুলে নিবে। তাদের কাছে জনগণের জান-মাল নিরাপদ নয়।

মিয়া গোলাম পরওয়ার ৫ আগস্টের পর সারাদেশে পাথর দিয়ে মানুষ হত্যা, শেরপুরে লাঠিপেটা করে মানুষ হত্যার প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশেতো আওয়ামী লীগ ছিল না। তাহলে চাঁদাবাজি আর মানুষ হত্যা করা করেছে। সেটা জনগণ দেখেছে। ড. শফিকুর রহমানের নেতৃত্ব এবার দুনীতি রুখতে, সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

এ সময় চাঁদপুর-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলেদেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচনী জনসমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এদিকে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার চাঁদপুর-৪ ও চাঁদপুর-১ আসনে নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
আরও পড়ুন
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা