ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

জামায়াত আমিরের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঝালকাঠিতে ঝাড়ু মিছিল 

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
সম্মিলিত নারী সমাজের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি: আরটিভি

কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলা শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সম্মিলিত নারী সমাজের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- নারী নেত্রী রাকিবা আক্তার রিমু, নাসিমা বেগম, শিক্ষার্থী তানজিলা আক্তার ও মিতু আক্তারসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, কর্মজীবী নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নারীদের শ্রম, আত্মত্যাগ ও সম্মানকে অবমূল্যায়ন করে দেওয়া এ ধরনের মন্তব্য শুধু নারীদের নয়, পুরো সমাজকেই অপমান করার শামিল।

আরও পড়ুন

তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের বক্তব্য নারীদের প্রতি বিদ্বেষ ও অসম্মানকে উসকে দেয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে ডা. শফিকুর রহমানের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে নারীদের সম্মানহানিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক ও সামাজিক নেতাদের প্রতি দাবি জানান তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীতে আরটিভির ১৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
পবিত্র রমজান মাস উপলক্ষে ১৪ বছর বয়সী হাফেজদের অংশগ্রহণে শুরু হয়েছে আরটিভির ১৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন-২০২৭’, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস-এর রাজশাহী জোনের অডিশন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহীর রওজাতুস সালেহীন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে অডিশন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হাফেজরা সেখানে সমবেত হন। অংশগ্রহণকারী প্রায় শতাধিক প্রতিযোগীকে দিনভর বিভিন্নভাবে যাচাই-বাছাই শেষে বিচারকেরা সেখান থেকে প্রাথমিকভাবে ১০ জন হাফেজকে বাছাই করে নেন। এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারি গোলাম রাব্বি, হাফেজ মাওলানা ইকবাল হোসাইন ও হাফেজ মাওলানা আল আমিন। আরটিভি/টিআর
রাজশাহীতে আরটিভির ১৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
‘আ.লীগের সঙ্গে ৯৬'র মতো আবারও বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত’
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ৯৬ এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।
‘আ.লীগের সঙ্গে ৯৬'র মতো আবারও বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত’
সেচ পাম্প চালু করতে গিয়ে প্রাণ গেল কৃষকের 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সেচ পাম্প চালু করতে গিয়ে প্রাণ গেল কৃষকের 
কীর্তিনাশা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পশ্চিম ভাষানচর এলাকায় চান মিয়া হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে নদীর দক্ষিণ তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কীর্তিনাশা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক
আরও পড়ুন
ঝালকাঠিতে অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
অভিযানে গিয়ে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯
ঝালকাঠিতে মাদক মামলায় কারাবন্দি নারীর মৃত্যু