ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম
আটক ইমরান ও সজীব। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ইমরান ও সজিব নামে দুই যুবক আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরমান হাবিব অপু।

এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয় ওই দুই অস্ত্রধারীকে আটক করে যৌথবাহিনী।

আরও পড়ুন

আটক ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে ও সজিব নোয়াখালীর আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে।

সেনাবাহিনী জানায়, আটকদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়। আটক ইমরান হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। উদ্ধারকৃত আলামতসহ আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাগুরায় যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন: লুণ্ঠিত সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১১
মাগুরায় বহুল আলোচিত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন (৩৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সোনার বার উদ্ধার এবং হত্যার মূল পরিকল্পনাকারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরায় যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন: লুণ্ঠিত সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১১
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয় গ্রেপ্তার
কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয় গ্রেপ্তার
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
পাবনার ঈশ্বরদীতে ৪ বছরের শিশুসন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধে।
শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে হলুদক্ষেতে নিলেন শিবলু, অতঃপর...
বিএনপি সরকারের আমলেই শরীয়তপুর হয়ে কুয়াকাটা যাবে রেললাইন: হুইপ অপু
বিএনপি সরকারের আমলেই ঢাকা থেকে শরীয়তপুর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বিএনপি সরকারের আমলেই শরীয়তপুর হয়ে কুয়াকাটা যাবে রেললাইন: হুইপ অপু
শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই
ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুছাত্রীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষকের রুমে মিলল উত্তেজক হালুয়া-তন্ত্রমন্ত্রের বই
আরও পড়ুন
মসজিদের বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন সাঈদ, মুহূর্তেই সব শেষ
সুপারি গাছে উঠতে না চাওয়ায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা
স্বামীকে প্রবাসে রেখে দেশে ফেরেন জেসমিন, অতঃপর...
৩ বিদেশি পিস্তল ও গুলিসহ একই পরিবারের ৩ জন আটক