ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোভ্যান, প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিপরীত দিক থেকে আসা এক অটোভ্যানকে চাপা দেয় বেপরোয়া একটি ট্রাক। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি অটোভ্যানে। এতে ওই অটোভ্যানে থাকা এক দম্পতি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী-নিমগাছীগামী আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় একটি অটোভ্যান যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।

আরও পড়ুন

আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে রায়গঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জনের যাবজ্জীবন
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করে মামলায় গ্রাহক
হবিগঞ্জের মাধবপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করা ও পল্লী বিদ্যুতের কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে ফখরুল ইসলাম সোহেল নামে এক সিএনজি চালকের বিদ্যুৎ সংযোগ প্রায় দুই মাস ধরে বিচ্ছিন্ন থাকার অভিযোগ উঠেছে।
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করে মামলায় গ্রাহক
রংপুরে শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
রংপুরে অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২৬টি মামলার আসামি হিসেবে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
রংপুরে শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পূজার ছুটিতে ঘুরে আসুন প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার
শরতের নীল আকাশ, সাগরের নীল জলরাশি আর দিগন্তজোড়া বালুকাবেলা। সৈকতজুড়ে লাল কাঁকড়ার ছোটাছুটি, সবুজ বনভূমিতে পাখির কলকাকলি আর সাগরের ঢেউয়ের ছন্দ প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পূজার ছুটিতে ঘুরে আসতে পারেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর হেয়ারে।
পূজার ছুটিতে ঘুরে আসুন প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার
সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
ভারতে পুলিশের চেকপোস্ট ভেঙে মন্দিরের ১২ ভক্তকে পিষে মারল ট্রাক
খেলার মাঠে ট্রাক তুলে দিলেন নারী, অতঃপর...
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু