ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জনের যাবজ্জীবন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার পয়লা পশ্চিমপাড়া গ্রামের নিলু মিয়ার ছেলে আমির হামজা, দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, একই গ্রামের মজনু মিয়ার ছেলে রিফাত, মোবারকের ছেলে আব্দুর রউফ, পাথরাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া এবং কালিহাতী উপজেলার পৌলি গ্রামের নুরুল ইসলামের ছেলে আল আমিন।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ২৯ অক্টোবর ওই গৃহবধূ দেলদুয়ার উপজেলার একটি গ্রামে তার ফুফুর বাড়িতে যান। সেখানে তিনি ফুফুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। ওই দিন রাতে বাড়ি ফেরার পথে দণ্ডিতরা তাকে জোরপূর্বক একটি টেক্সটাইল মিলের অফিসকক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তারা তার মুঠোফোন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেন। থানার পরিদর্শক আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি
হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী সংবাদ প্রকাশ ও অনুসন্ধান করায় এক সাংবাদিকের ভাইকে মারধর এবং ফেসবুকে ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি
অশ্রুসিক্ত নয়নে মুহাদ্দিস মিজানুরের বিদায়, জানাজায় হাজারো মুসল্লির ঢল
চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসার মুহাদ্দিস ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমানের জানাজায় হাজারো মুসল্লি অংশগ্রহণ করেছেন। 
অশ্রুসিক্ত নয়নে মুহাদ্দিস মিজানুরের বিদায়, জানাজায় হাজারো মুসল্লির ঢল
লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে ভোলা নদীর চর এবং বসতবাড়ির আশপাশের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পান স্থানীয়রা।
লোকালয়ে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক, সতর্ক করতে মাইকিং
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করে মামলায় গ্রাহক
হবিগঞ্জের মাধবপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করা ও পল্লী বিদ্যুতের কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে ফখরুল ইসলাম সোহেল নামে এক সিএনজি চালকের বিদ্যুৎ সংযোগ প্রায় দুই মাস ধরে বিচ্ছিন্ন থাকার অভিযোগ উঠেছে।
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ করে মামলায় গ্রাহক
রংপুরে শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
রংপুরে অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২৬টি মামলার আসামি হিসেবে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
রংপুরে শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
আরও পড়ুন
আরটিভির টাঙ্গাইল প্রতিনিধির বাবার মৃত্যুতে প্রতিমন্ত্রী টুকুর শোক
শিশুকে একা পেয়ে ফাঁকা ঘরে নেওয়ার পাঁয়তারা, বৃদ্ধের দাবি রসিকতা
সিঁড়ি বাইতে হিমশিম ৮০ বছরের বৃদ্ধা, চেয়ার ছেড়ে নিচে নামলেন ইউএনও
৯ বছরের শিশুকে পেয়ে ‘নিজেকে থামাতে পারলেন না’ বৃদ্ধ