ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলবে বিএনপি: আমীর খসরু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে চট্টগ্রামের সমুদ্রবন্দর, বিমানবন্দর, সামুদ্রিক এলাকা ও উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগানো হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু তার মেহেদীবাগের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি নির্বাচনি প্রচারণার শেষ সময়ে ‘ইলেভেন ফর ইলেভেন’ শীর্ষক তার নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরেন এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

আমীর খসরু বলেন, আমার নির্বাচনি এলাকার জনগণের জন্য দেওয়া ‘ইলেভেন ফর ইলেভেন’ প্রতিশ্রুতিগুলো নিছক বাগাড়ম্বর নয়, বরং তাদের প্রয়োজন মূল্যায়ন করে তৈরি বাস্তবসম্মত কর্মসূচি। আমি আমার প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার সংকটময় ও পরিবর্তনশীল সময়ে বিএনপির ওপর আস্থা রেখেছে, ভবিষ্যতেও দেশের পুনর্গঠনে বিএনপির ওপর আস্থা রাখবে। দেশের এ পরিবর্তনশীল সময়ে বিএনপির বিজয় আবারও স্পষ্ট হয়ে উঠছে। কারণ অতীতে দলটি সংকট মোকাবিলার সক্ষমতা প্রমাণ করেছে। জনগণ আসন্ন নির্বাচনে কারসাজি বা গোপনে ক্ষমতা দখলের কোনো অপপ্রচেষ্টা মেনে নেবে না।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের জন্য ‘ইলেভেন ফর ইলেভেন’ শীর্ষক ১১ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন। প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে- বন্দর-পতেঙ্গা এলাকায় ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ; বেকার তরুণদের জন্য ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ; চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন; পানীয় জলের ব্যবস্থা; জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশনব্যবস্থা করা; দীর্ঘদিনে যানজট নিরসন পরিকল্পনা; ইপিজেড ও শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা; রাস্তাঘাটের বেহাল দশা দূর করে টেকসই সড়কব্যবস্থা গড়ে তোলা; চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট নিরসনে আধুনিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে বাণিজ্য ও অর্থনীতি গতিশীল করা; নাগরিক সেবায় বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা দূর করে একীভূত ও ডিজিটাল সেবা ব্যবস্থা চালু এবং পরিকল্পিত, আধুনিক ও অগ্রগামী নগর হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি নগর-পরিকল্পনা বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাবেক সহ-সভাপতি এম এ আজিজ, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ও সাবেক সিসিসি ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
আরও পড়ুন
৭ দিনেই লাইসেন্স পাবেন ব্যবসায়ীরা!
অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি