ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো গেলেও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিদুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার সময় উপজেলার মদনগঞ্জ এলাকায় মদনগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ‘ওপেন ইয়ার্ডে’ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বরাতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান ‘যান্ত্রিক গোলযোগের’ কারণে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানা এলাকাতেও বিদ্যুৎ ছিল না।

এদিকে আগুন লাগার খবর পেয়ে উপকেন্দ্রে ছুটে আসেন ইউএনও শিবানী সরকার। তিনি সদর-বন্দর আসনে বন্দর অংশের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বেও রয়েছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, আমরা এখানে এসেছিলাম। বিদ্যুৎ গ্রিডের যিনি ইনচার্জ এবং তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের ভাষ্য, যান্ত্রিক গোলযোগ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। তবে, আগুন দ্রুত সময়ের মধ্যেই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

পরে সন্ধ্যার সাড়ে ৭টার সময় শিবানী সরকার মুঠোফোনে বলেন, আগুন দ্রুত নেভানো গেলেও কিছু এলাকায় বিদ্যুৎ ছিল না। প্রায় এক ঘণ্টা পরই বিদ্যুৎ সরবরাহ আবারও চালু হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালে আগুন
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল হয়েছে পরমাণু বিক্রিয়া
প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে নিভে গেল সোহাগের জীবন প্রদীপ