ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

রাজশাহীতে সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪৬ শতাংশের বেশি

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীতে সাড়ে ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৪৬ দশমিক ১৬ শতাংশ। এর আগে সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছিল ৩২ দশমিক ৮৩ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর সংসদীয় ছয়টি আসনে এ ভোট কাস্ট হয়েছে।

রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এই আসনে ভোট পড়েছে ৪৫ শতাংশ।

রাজশাহী-২ (সদর) আসনে ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এ আসনে ভোট পড়েছে ৪৫ শতাংশ। রাজশাহী- ৩ ( পবা-মোহনপুর) আসনে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন। এখানে ভোট পড়েছে ৪৪ শতাংশ।

এছাড়া রাজশাহী- ৪ (বাগমারা) আসনে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এখানে ভোট পড়েছে ৪৯ শতাংশ। রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এখানে ভোট পড়েছে ৪৮ শতাংশ।

আরও পড়ুন

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। এখানে ভোট পড়েছে ৪৬ শতাংশ।

এর আগে রাজশাহীতে ছয়টি সংসদীয় আসনে দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৩ শতাংশ। এরআগে সকাল ১০ টায় ভোট পড়েছিল ১৭ দশমিক ৫ শতাংশ।

এ বিষয়ে মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজশাহীতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা, দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা। সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা, দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি: মার্কিন রাষ্ট্রদূত
জাল নোট নিয়ে বাজারে বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়লেন ৪ নারী, অতঃপর...
চাঁদপুরের ফরিদগঞ্জে কেনাকাটার আড়ালে জাল টাকা সরবরাহের অভিযোগে চার নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাদের কাছ থেকে ১ হাজার ও ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়েছে। 
জাল নোট নিয়ে বাজারে বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়লেন ৪ নারী, অতঃপর...
প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় আনা হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দুর্গাপূজা ঘিরে প্রতিটি পূজামণ্ডপের আশপাশ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যেন পার পেয়ে না যায়, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় আনা হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক; কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক, কিশোরগ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স।
অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি
আলীকদমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ
বান্দরবানের আলীকদম উপজেলার ২নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। ২০২৫ সালের ভোটার হালনাগাদ কার্যক্রমে ১৫ জনের বেশি রোহিঙ্গা ভোটার হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি।
আলীকদমে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ
আরও পড়ুন
চরম দারিদ্র্যতায়ও থামেনি রাবি শিক্ষার্থী দীপার লড়াই
ক্যানসারে আক্রান্ত রামেক ডেন্টালের শিক্ষার্থী নুর ফাতেমা, চিকিৎসায় প্রাথমিকভাবেই প্রয়োজন ১০ লাখ টাকা
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর
চালু হচ্ছে নতুন তিন ট্রেন, একটি যাবে কলকাতা