ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের ব্যবধানে সালাম পিন্টুর রেকর্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
১৩৮টি কেন্দ্রের সবকটিতে বিজয়ী হয়েছেন সালাম পিন্টু। ছবি; আরটিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ব্যবধানে রেকর্ড গড়েছেন বিএনপির সহসভাপতি আবদুস সালাম পিন্টু। দেশের সব আসনে বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয়লাভ করেছেন তিনি।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী হুমায়ুন কবির তার চেয়ে এক লাখ একচল্লিশ হাজার চারশ ছাব্বিশ ভোট কম পেয়েছেন। ১৩৮টি কেন্দ্রের সবকটিতে বিজয়ী হয়েছেন সালাম পিন্টু। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ কেন্দ্রেও দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি।

আসনটিতে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু এক লাখ ৯২ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৩৩২ ভোট।

বিগত ১৭ বছর কারাবন্দি থাকার পরও তার জনপ্রিয়তা ও ভোটারদের সঙ্গে আত্মিক সম্পর্কের কারণেই তিনি এই বাজিমাত করেছেন বলে মনে করেছেন স্থানীয়রা।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শিক্ষা, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক এই উপমন্ত্রী নিজ এলাকায় মজলুম জননেতা হিসেবে সব মহলে সমাদৃত। এবার তিনি ভোট পেয়েছেন ১৯২৭৫৮টি।

আরও পড়ুন

তিনি ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২১ আগস্ট ২০০৪ গ্রেনেড হামলার সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১ ডিসেম্বর তিনি ওই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান।

এছাড়া ২০১৬ সালে কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ্উদ্দিন টুকু তার ছোট ভাই।

টুকুও টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে এক লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রঙের আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও পূজার আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগরেরা। এর মধ্যে রাজশাহীর টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে আলোচনা
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুইটি মূল্যবান মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। তবে নতুন রুটে ট্রেনটির 'কুমিরা স্টেশনে' যাত্রাবিরতি বাতিল করা হচ্ছে।
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে না কুমিরায়
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সড়কে মায়ের রেখে যাওয়া আট বছর বয়সী ইসরাত ও আঠারো মাস বয়সী রোজা মনির পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলা সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
আরও পড়ুন
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
এবার ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি