ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গভীর রাতে প্রবাসীর স্ত্রীর খাটের নিচে পুলিশ কর্মকর্তা, অতঃপর...

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
এএসআই রাকিব ও ওই নারী দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিলেন বলে অভিযোগ রয়েছে। ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে আজহার উদ্দীন রাকিব (৩২) নামে কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করে যৌথবাহিনীর কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা এএসআই রাকিব ও ওই নারী দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতে এএসআই রাকিব নারীর ঘরে ঢোকেন। রাত আনুমানিক দেড়টার দিকে তাদের অনৈতিক সম্পর্কে জড়িত থাকার সন্দেহ হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে ওই পুলিশ কর্মকর্তা ও রিমা আক্তারকে হাতেনাতে আটক করে । পরে সেনাবাহিনীকে খবর দিলে তারা সকাল ৭টার দিকে এএসআই রাকিব ও ওই নারীকে উদ্ধার করে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
দুটি উজ্জ্বল হলুদ চোখ, শরীরজুড়ে বাদামি ও ধূসর পালক। মাছের ঘেরের জালে আটকে পড়েছিল একটি হুতুম পেঁচা। স্থানীয় জাফর শিকদারের উদ্যোগে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হওয়ার পর আবারও ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে।
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
আরও পড়ুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
ময়মনসিংহে ডোমেস্টিক রুফটপ সোলার প্রকল্পের উদ্বোধন করলেন জ্বালানিমন্ত্রী
মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান