ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

গণসংহতি আন্দোলন থেকে পদত্যাগের ঘোষণা ময়মনসিংহ-৪ আসনে পরাজিত প্রার্থীর

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। ছবি: আরটিভি

ময়মনসিংহ-৪ আসনে ‘মাথাল’ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব গণসংহতি আন্দোলন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান রাজীব জানান, ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনায় তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি বিস্তারিত কারণ প্রকাশ না করলেও শিগগিরই এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেবেন বলে জানান।

আরও পড়ুন

তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

তবে এ বিষয়ে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ, শিশুদের বেবি জেলসহ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন। ওই এলাকায় তার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, মঙ্গলবার রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ ও সামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়ায় বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। সেখানে শিশুদের বেবি জেল, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রকে জানানো হবে। আরটিভি/এসকে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ বিতরণ করা হবে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
হজের স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা, বেনাপোলে থেমে গেল দুলালের পথ
পায়ে হেঁটে সৌদি আরবের মক্কায় গিয়ে পবিত্র হজ পালনের স্বপ্ন নিয়ে নাটোরের সিংড়া থেকে যাত্রা শুরু করেছিলেন দুলাল হোসেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বেনাপোল সীমান্তে পৌঁছালেও ভারতীয় ভিসা না থাকায় আপাতত থেমে গেছে তার যাত্রা। সীমান্ত পার হতে না পেরে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজ গ্রামে ফিরে এসেছেন তিনি।
হজের স্বপ্নে পায়ে হেঁটে যাত্রা, বেনাপোলে থেমে গেল দুলালের পথ
শর্টসার্কিটের আগুনে দগ্ধ ঘুমিয়ে থাকা ৬ বছরের শিশু
খুলনা মহানগরীর খালিশপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কামরুল শেখ নামে এক ব্যক্তির সেমিপাকা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মরিয়ম (৬ নামে) ঘুমন্ত থাকা এক শিশু দগ্ধ হয়েছে।
শর্টসার্কিটের আগুনে দগ্ধ ঘুমিয়ে থাকা ৬ বছরের শিশু
ভয় দেখিয়ে ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা ছিনতাই, গ্রেপ্তার ২
চট্টগ্রামের মিরসরাইয়ে ভয় দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই করা মুরগির বিষ্ঠার আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।
ভয় দেখিয়ে ৬৭ হাজার কেজি মুরগির বিষ্ঠা ছিনতাই, গ্রেপ্তার ২
আরও পড়ুন
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন ফারাজানা সিঁথি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
এবার ত্রয়োদশ নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব চেয়ে ইসির চিঠি