ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
ঘরে থাকা বিপুল পরিমাণ ধান, রবি শস্য এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ছবি; আরটিভি

নড়াইল-২ আসনের হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা বিপুল পরিমাণ ধান, রবি শস্য এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বিলডুমুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিকট শব্দে হুমায়ূন মোল্যার পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। মুহূর্তের মধ্যেই তারা ঘরে আগুন জ্বলতে দেখেন। তবে আগুনের সময় ওই নির্দিষ্ট ঘরে কোনো সদস্য না থাকায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করেছেন। এই কারণে ক্ষুব্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা তাদের বাড়িতে পেট্রোল বোমা মেরেছে।

আরও পড়ুন

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ধানের শীষের সমর্থক ও হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা নিজেরাই এই ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটি একটি গভীর ষড়যন্ত্র। আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ ও এর পেছনে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভয়াবহ আগুনে পুড়ল ৩ বসতঘর, দিশেহারা ক্ষতিগ্রস্তরা
চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও তিনটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
ভয়াবহ আগুনে পুড়ল ৩ বসতঘর, দিশেহারা ক্ষতিগ্রস্তরা
গোপালগঞ্জে শিশু মুহিন হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা হত্যা মামলায় আমিন উদ্দিন ও শিহাব মোল্লা নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গোপালগঞ্জে শিশু মুহিন হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড
চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা
সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় সরোয়ার হোসেন আকন্দ (৫১) নামে এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
‘আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি’-এমন বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পর এক বালতি দুধ দিয়ে গোসল করে দলটির প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মো.ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তার গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত তিনি। স্থানীয় বাসিন্দাদের মতে, সোমবার আধুনগর বাজার কমিটির সভাপতি পদে নির্বাচন হয়। এ নির্বাচনে বিএনপি ও জামায়াত-সমর্থকেরা আলাদা প্রার্থীর পক্ষে ছিলেন। ফলাফলে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এরপর নির্বাচনে জামায়াতের স্থানীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন ফারুক। তার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা প্রতিশ্রুতি দিয়েও তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি। পরে রাতে বাজারে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এর আগে ফেসবুকে দেওয়া আরেক ভিডিওতে জামায়াতের স্থানীয় দায়িত্বশীলদের চোর, ডাকাত, ভোট চোর অভিযুক্ত করেন ফারুক। তার মতে, তিনি জামায়াতের কোনো নেতা বা কর্মী নন, তবে দলটিকে সমর্থন করতেন। আধুনগর ইউনিয়নে দলটির দায়িত্বে থাকা ব্যক্তিদের কর্মকাণ্ড পছন্দ না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে বাজার কমিটির নির্বাচনে দলীয় সমর্থনের বিষয়টি অস্বীকার করেছেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের। তিনি বলেন, ফারুক তাদের সমর্থক হিসেবে দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। নির্বাচনে বিএনপি বা জামায়াত কোনো পক্ষকেই সমর্থন দেয়নি। সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় আবেগের বশে তিনি এমনটি করে থাকতে পারেন। আরটিভি/টিআর
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
আরও পড়ুন
নড়াইলে আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল, বাম্পার ফলনের আশা
মধুমতির তীব্র ভাঙনে ঝুঁকিতে ৩০০ পরিবার
সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে বৃদ্ধ
৭০% কাজ শেষ, এর মাঝেই বাতিল হলো নবগঙ্গা সেতুর চুক্তি