কুষ্টিয়ায় গভীর রাতে আগুনে পুড়ল ৩ দোকান

আরটিভি নিউজ

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৩০ পিএম


কুষ্টিয়ায় গভীর রাতে আগুনে পুড়ল ৩ দোকান
কুষ্টিয়ায় আগুনে পুড়ে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে একটি কাঠ ও ফার্নিচারের দোকান, একটি কম্পিউটার ও ফটোকপির দোকান এবং একটি ডেন্টাল (পল্লী চিকিৎসক) চেম্বার রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে লাহিনীপাড়া এলাকার দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। তারা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন এবং নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তিনটি দোকানই সম্পূর্ণ পুড়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দোকানগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগুনের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission