ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয় অবৈধ বই ছাপার মেশিন ও বিপুল পরিমাণ বই জব্দ

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
অবৈধভাবে বই ছাপা কারখানার মেশিন ও বিপুল পরিমাণ বই জব্দ করেছে পুলিশ। ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচপুর বেহাকৈর এলাকা থেকে অবৈধভাবে বই ছাপা কারখানার মেশিন ও বিপুল পরিমাণ বই জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অবৈধভাবে ছাপা হওয়া ৪ হাজার পিস বই ও ছাপানোর মেশিন আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি চক্র বিনা অনুমতিতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শ্রেণির লেকচার এবং পাঞ্জেরি প্রকাশনী নামে গাইড বই ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছিলেন- এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছিল।

আরও পড়ুন

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধভাবে ছাপাখানা থেকে বইসহ মেশিন আটক করা হয়েছে। কপিরাইট আইনে মামলা করে জব্দ করা মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মোট ৭৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক 
৮ বছরেও চালু হয়নি সামেকের ৬০ লাখ টাকার এস্কেলেটর, ভোগান্তি-দুর্ভোগ
স্থাপনের প্রায় আট বছর পেরিয়ে গেলেও চালু হয়নি প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের এস্কেলেটর লিফট। এই ইলেকট্রিক সিঁড়ি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর পাশাপাশি হাসপাতালের ১০টি প্যাসেঞ্জার লিফটের মধ্যে তিনটিও বিভিন্ন ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এতে রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৮ বছরেও চালু হয়নি সামেকের ৬০ লাখ টাকার এস্কেলেটর, ভোগান্তি-দুর্ভোগ
নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমবায় প্রতিমন্ত্রী
একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমবায় প্রতিমন্ত্রী
ফেনীতে যুবদল নেতা জসিমকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা
ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও সোনাগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
ফেনীতে যুবদল নেতা জসিমকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
ভোলার মনপুরায় লঞ্চঘাট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
আরও পড়ুন
৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
প্রতিদিন ১৫ মিনিট বই পড়লেই মিলবে টাকা
বিনামূল্যে বিতরণের এক টন পাঠ্যবই উদ্ধার, আটক ১
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা