ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রেমের টানে চীন থেকে মুন্সীগঞ্জে যুবক, অতঃপর...

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১২:৩৪ পিএম
সাহারা আক্তার ও চীনা নাগরিক ইয়ং ডিলি। ছবি: আরটিভি

প্রেমের টানে সুদূর চীন থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এসে সাহারা আক্তার (২০) নামে বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ইয়ং ডিলি (২৮)।

গত রোববার (১ মার্চ) সকাল ১১টার দিকে ইয়ং ডিলি উপজেলার বাসাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে সাহারা আক্তারের বাড়িতে পৌঁছালে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়রা ভিড় করেন তাকে একনজর দেখতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ‘উইচ্যাট’ নামক প্লাটফর্মের মাধ্যমে ইয়ং ডিলি ও সাহারা আক্তারের পরিচয় হয়। শুরুতে বন্ধুত্ব থাকলেও সময়ের সঙ্গে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিন অনলাইনে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার পর ইয়ং ডিলি এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। পরে দুই পরিবারের আলোচনা ও প্রস্তুতির পর সন্ধ্যায় কাজী ডেকে মুসলিম রীতি অনুযায়ী তাদের আকদ সম্পন্ন হয়।

আরও পড়ুন

সাহারা আক্তারের পরিবার জানান, শুরুতে বিষয়টি নিয়ে তারা কিছুটা দুশ্চিন্তায় থাকলেও নিয়মিত যোগাযোগ, ভিডিও কল এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তারা আশ্বস্ত হন। ইয়ং ডিলি ইসলাম ধর্ম ও বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় ইউপি সদস্য বলেন, বিদেশি নাগরিক বিয়ে করতে আসায় এলাকায় বেশ সাড়া পড়েছে। তবে বিয়ের সব প্রক্রিয়া আইনিভাবে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ইয়ং ডিলি বর্তমানে এক মাসের ভিসায় বাংলাদেশে অবস্থান করছেন। কিছুদিন শ্বশুরবাড়িতে অবস্থান করবেন তিনি। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবেন নবদম্পতি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে গলায় গামছা পেঁচানো জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও পাওয়া গেছে।
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনার্স ১ম বর্ষ (২০২৫-২৬) এবং একাদশ (২০২৬-২৭) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের মেঘদাইর ও বক্সগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
জার্মানি থেকে বাংলাদেশে প্রথমবারের মতো বেড়াতে এসেছেন কিরিল লেন্ডার উইবার। কিন্তু, প্রতারকের খপ্পরে পড়ে নিজের ল্যাপটপ-ক্যামেরা হারিয়ে এখন দিশেহারা তিনি।
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
আরও পড়ুন
ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি পেলেন বৃদ্ধা মা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী