ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মুন্সীগঞ্জে ৪ টন জাটকা ইলিশ জব্দ

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম
প্রায় ৪ টন জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ টন জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা এসব জাটকার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (৪ মার্চ) গভীর রাতে পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের কম্পোজিট স্টেশন পদ্মা'র সদস্যরা মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযান শেষে বাসের চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

1000666805
জব্দ করা জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। ছবি: আরটিভি
আরও পড়ুন

দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে এক কৃষকের প্রায় ৭ হাজার ফুলকপির চারা নষ্ট করার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক কাশেম মীর।
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর বিরুদ্ধে ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্য ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ করেছেন হাফেজ মোস্তফা ফরাজী নামে এক ব্যক্তি। দীর্ঘ ১৩ বছর দুবাইয়ে প্রবাসজীবন কাটিয়ে উপার্জিত অর্থ হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে জানিয়েছেন তিনি।
৫১ লাখ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, সব হারিয়ে রিকশা চালান মোস্তফা
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
রাজশাহীতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটে পড়েছে জ্বালানি খাত, তাই আমাদের সরকার বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকে বেছে নিয়েছে। জনসম্পৃক্ততায় যত বেশি সোলার লাগানো যাবে তত বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে। আমাদের লক্ষ্যমাত্রা হলো আগামী গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুৎ উৎপাদন।
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুদিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ২ দিন পর বাড়ির পাশের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ
আরও পড়ুন
১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী
সাতক্ষীরায় ৭ লাখ ৩৭ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
সাতক্ষীরায় ৮ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ