ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গ্যাস সংকটে দেশের দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটের জেরে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত দুই বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেল ৩টা থেকে সরকারি নির্দেশনায় কারখানা দুটির গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে দেশের সার উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আবু নসর মো. সালেহ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পেট্রোবাংলা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিশেষ নির্দেশনা আসার পরপরই কারখানা দুটিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মূলত শিল্পখাতে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা এবং সরবরাহ ব্যবস্থার ঘাটতির কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, সিইউএফএল প্রতিদিন গড়ে ১,১০০ থেকে ১,২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। অন্যদিকে, কাফকোর দৈনিক ১,৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং ১,৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকলে বাজারে সারের যোগান ব্যাহত হতে পারে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাস ছাড়া সার উৎপাদন সম্ভব নয় এবং সরবরাহ ব্যবস্থায় পর্যাপ্ত চাপ না থাকলে কারখানার মূল্যবান যন্ত্রপাতিরও বড় ধরনের ক্ষতির ঝুঁকি থাকে।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস সংকটের কারণে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় আমরা উৎপাদন সাময়িকভাবে স্থগিত রেখেছি। এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সংকেত পাওয়া মাত্রই আমরা পুনরায় উৎপাদনে ফিরে যাব।

তবে কাফকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, সার উৎপাদন বিঘ্নিত হলে কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। সরকার আমদানিকৃত এলএনজি এবং দেশীয় গ্যাস দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বর্তমানে চাহিদার তুলনায় জোগান অনেক কম। বিশেষ করে গৃহস্থালি ও অন্যান্য জরুরি বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গিয়ে শিল্পকারখানায় রেশনিং করতে হচ্ছে।

এর আগেও যান্ত্রিক ত্রুটি বা গ্যাস সংকটে কারখানাগুলো বন্ধ হয়েছিল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর ইমুতে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।
টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
শহরের যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে খাবার ও গাছ বিতরণ করছে সংগঠনটি।
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জে কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ।
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
আরও পড়ুন
সংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা
৬ দিন পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা 
যমুনা সার কারখানায় ফের ইউরিয়ার উৎপাদন বন্ধ