ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম
প্রতীকী ছবি

সিলেটে শ্যালিকার গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দুলাভাই রুকন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ মার্চ) আদালত এ আদেশ দেন। এর আগে গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর একটি দল।

অভিযুক্ত রুকন মিয়া সিলেটের মোগলাবাজার থানার বীরমঙ্গল গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, রুকন মিয়া গোপন ছবি ও ভিডিও ধারণ করে শ্যালিকাকে ব্ল্যাকমেইল করেছেন এবং ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনৈতিক সম্পর্ক বাধ্য করেন। একপর্যায়ে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় শ্যালিকা মোগলাবাজার থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পর থেকে রুকন মিয়া আত্মগোপনে ছিলেন। পরে র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে জানান, রুকন মিয়া ভুয়া আইডি ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু
গাইবান্ধায় বিয়ের আগের দিন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন ২১ বছর বয়সী আরিফ শাহরিয়ার সৌমিক। কনের বাড়িতে বরবরণের আয়োজন, বরের বাড়িতে বিয়ের প্রস্তুতি সবকিছু মুহূর্তেই পরিণত হয়েছে শোকের আবহে।
ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। 
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
আরও পড়ুন
অনলাইন ব্যবসার আড়ালে এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল, অতঃপর...
হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর...
ভারতে লিখিত অভিযোগ তরুণীর, বাংলাদেশে যুবক গ্রেপ্তার
সমর্থন আদায়ে ‘ব্ল্যাকমেইল’ অভিযোগে নতুন বিতর্কে ইনফান্তিনো