ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিদেশে গিয়ে স্ত্রীর যোগাযোগ বন্ধ, অভিমানে নিজের বিশেষ অঙ্গ কাটলেন যুবক

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:৩২ এএম
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের গোপনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন শাকিব নামের এক যুবক। শুক্রবার (৬ মার্চ) দুপুরে সদর উপজেলার দক্ষিণ বিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাকিব পেশায় একজন রংমিস্ত্রি। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে দুই পরিবারের সম্মতিতে শাকিব ও সুইটির বিয়ে হয়। সংসারের অভাব দূর করতে এক লাখ টাকা খরচ করে সুইটিকে জর্ডানে পাঠানো হয়। সেখানে তিনি গার্মেন্টস কর্মী হিসেবে কাজ শুরু করেন। তবে বিদেশে যাওয়ার পর থেকে স্বামীর সঙ্গে তার যোগাযোগ ধীরে ধীরে কমে যায়। এমনকি তিনি স্বামীকে কোনো টাকা পাঠাননি বলেও পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি সুইটি ফোনে শাকিবকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দেন এবং এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন। এতে শাকিব মানসিকভাবে ভেঙে পড়েন।

শাকিবের ফুপু খতেজা বেগম ও রোকেয়া বেগম বলেন, স্ত্রীর এমন আচরণে হতাশায় ভুগছিল আমাদের ভাতিজা। শুক্রবার জুমার নামাজের সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে এই ভয়ংকর ঘটনা ঘটায়।

জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আলমগীর হোসেন জানান, আহত যুবক নিজেই স্বীকার করেছেন যে ব্যক্তিগত কারণে তিনি তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যার উদ্দেশে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
আরও পড়ুন
ক্লাসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ২৫ শিক্ষার্থী
সরকারি গাছ কাটায় তিনজনের কারাদণ্ড
স্ত্রীকে রেখে বাড়ি ফিরছিলেন তমেজুল, পরদিন আখক্ষেতে মিলল মরদেহ
জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার