বান্ধবীদের সঙ্গে ঘুরতে দেননি মা, অতঃপর...

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৪:২৮ পিএম


বান্ধবীদের সঙ্গে ঘুরতে দেননি মা, অতঃপর...
ফেনী জেনারেল হাসপাতাল। ছবি: আরটিভি

ঈদ উপলক্ষে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার অনুমতি না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করছে এক কিশোরী। 

বিজ্ঞাপন

পরশুরাম থানা পুলিশ সোমবার (২৩ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে রোববার (২২ মার্চ) রাত সাড়ে বারোটার দিকে ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মুহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম রিয়া মনি (১৭)। সে উপজেলার দক্ষিণ মুহাম্মদপুর গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে। সে বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুর থেকে ঈদ উপলক্ষ্যে সহপাঠী ও বান্ধবীদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে রিয়া মনি। কিন্তু তার মা তাকে দূরে ঘুরতে যাওয়ার জন্য নিষেধ করে। দুপুর থেকে বিকেল পর্যন্ত একাধিকবার মাকে বুঝিয়েও ঘুরতে যেতে না পেরে রাত সাড়ে ১২টার দিকে শোবার ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। সকালে ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে তার মরদেহ ঝুলতে দেখে পরিবার। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন।

আরও পড়ুন

প্রতিবেশী আবুল কালাম বলেন, তার মায়ের চিৎকার শুনে গিয়ে দেখি রিয়ার মরদেহ বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলছে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রিয়া তার সহপাঠী ও বান্ধবীদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে চেয়েছিলেন কিন্তু তার মা তাকে যেতে দেয়নি। তাই মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। 

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission