ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সন্তানের লাশ নিয়ে মায়ের মানববন্ধন, ধর্ষক প্রেমিকের বিচার দাবি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে বিয়ের দাবিতে দ্বারে দ্বারে ঘুরেও স্বীকৃতি মেলেনি এক মা'র। উল্টো ১৩ মাসের কন্যাসন্তানকে হারিয়েছেন তিনি। এবার সেই শিশুসন্তানের মরদেহ নিয়ে অভিযুক্ত প্রেমিকের বিচারের দাবিতে রাস্তায় নামলেন সেই ভুক্তভোগী মা।সোমবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার পূর্ব ভাউতিতা গ্রামের একটি সড়কে এই মানববন্ধন হয়। এ সময় ভুক্তভোগী শিশুটির মা ও তার পরিবারসহ স্থানীয়রাও উপস্থিত ছিলেন।

এ সময় মানববন্ধনে বক্তারা জানান, ২০২১ সালে ঝালকাঠি সদর উপজেলার পূর্ব ভাওতিতা এলাকার হৃদয় বেপারির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিয়া মনি। সম্পর্কের একপর্যায়ে লিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেলামেশা চালিয়ে যান হৃদয়। গত ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন লিয়া।

আরও পড়ুন

অভিযোগ করা হয়, সন্তান জন্মের পর হাসপাতাল থেকে বাসায় এনে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন হৃদয়। কিন্তু ১৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ফেরার পথে কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যান তিনি। পরে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে গেলে এক ভিক্ষুক তাকে উদ্ধার করে এবং পুলিশের মাধ্যমে একটি চাইল্ড হোমে পাঠানো হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষা শেষে গত ৯ মার্চ চাইল্ড হোম থেকে নিজের সন্তানকে ফিরে পান লিয়া মনি। তবে দীর্ঘ অযত্ন ও অবহেলায় শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তাকে পুনরায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে শিশুটির মৃত্যু হয়।

সন্তানের এ অকাল মৃত্যুর জন্য লিয়া মনি তার প্রেমিক হৃদয় বেপারিকে সরাসরি দায়ী করেছেন। এর আগে গত ৯ মার্চ লিয়া মনি বাদী হয়ে হৃদয় বেপারিসহ তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, ধর্ষণের অভিযোগে ইতিপূর্বে মামলা হয়েছে। প্রধান আসামি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
বগুড়া শহরের এক গহনার দোকানে গিয়ে সোনার চেইন নিয়ে এক হাজার টাকার জাল নোটের বান্ডিল দিয়ে পালিয়ে গেছেন এক ব্যক্তি।
সোনা ব্যবসায়ীকে জাল টাকার বান্ডিল দিয়ে চেইন নিয়ে চম্পট
ময়মনসিংহে নারী শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহে নারী শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ককটেলের স্পিন্টারে মতিউর রহমানের হাত ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে।
শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা
স্মার্ট বন্দর তৈরিতে বড় উদ্যোগ / ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
দেশের সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রমকে আগামী ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কাগজবিহীন ও ‘স্মার্ট’ বন্দরে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনের নিচতলার মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে কয়েকজন বাসিন্দা ছাদে উঠে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের নিরাপদে উদ্ধার করেন।
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
দুই শতাধিক কৃষকের জমি দখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন