ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে বিস্ফোরণে যুবক আহত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে বিস্ফোরণের ঘটনায় মতিউর রহমান (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মতিউর রহমান ওই এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে এবং গোপালগঞ্জ সদর উপজেলার ভবানীপুর মাদ্রাসার ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মতিউরের বাড়িতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সন্দেহজনক দিক বিবেচনায় পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে তাকে খুলনায় পাঠানো হয়েছে।

পরিবারের দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মতিউর আতশবাজি তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে, এতে তার ডান হাতের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা ভিন্ন। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অসিম কুমার ধর জানান, আহতের ক্ষতচিহ্ন দেখে এটি সাধারণ আতশবাজির বিস্ফোরণ বলে মনে হয়নি; বরং ককটেল বা হাতবোমা জাতীয় কিছু বিস্ফোরণের সঙ্গে মিল রয়েছে।

আরও পড়ুন

এদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকার একটি বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে তদন্ত করবে। তাদের প্রতিবেদন পাওয়ার পরই বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চালুর এক দিনের মাথায় আবারও বন্ধ ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি চলাচল
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, প্রথম ইউনিটের পরীক্ষামূলক চালনা কার্যক্রমে সহায়তা দিতে যুক্ত করা হয়েছে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত কোনও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
আরও পড়ুন
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি