ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম
ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বুধবার (১৬ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঘটনাটিকে অগ্রহণযোগ্য ও অপেশাদার বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি। একইসঙ্গে এ ব্যাপারে একটি বিবৃতিও দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির

বিবৃতিতে নয়াদিল্লি উল্লেখ করেছে যে, পাকিস্তানি নৌ-জাহাজের ওই আচরণ ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। ওই চুক্তিতে সামরিক মহড়া, কৌশলগত কার্যক্রম এবং সৈন্য চলাচলের বিষয়ে আগাম নোটিশ প্রদানের নিয়মাবলি নির্ধারিত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে বলা হয়েছে যেন তিনি সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন এবং উভয় পক্ষের মধ্যকার প্রাসঙ্গিক চুক্তির শর্তাবলি মেনে চলা যে জরুরি, তা তাদের অবহিত করতে বলা হয়েছে।

এছাড়াও, পাকিস্তানি কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে যেন তিনি ভারতের বার্তাটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন।

সূত্রমতে, ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায়। উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি অভিযানে থাকা ভারতের সম্মুখসারির একটি যুদ্ধজাহাজের খুব কাছাকাছি চলে আসে পাকিস্তানের একটি জাহাজ।

সূত্রগুলো জানায়, ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি যুদ্ধজাহাজটি অত্যন্ত কাছ ঘেঁষে (যা 'গার্জিং' বা বিপজ্জনকভাবে পাশ দিয়ে দ্রুত চলে যাওয়া হিসেবে পরিচিত) ভারতীয় জাহাজটিকে অতিক্রম করে। পাকিস্তানি জাহাজটি অত্যন্ত দ্রুতগতিতে এবং অপেশাদার ও অনিরাপদ কৌশলে ভারতের যুদ্ধজাহাজের দিকে এগিয়ে যায়, যার ফলে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, এ ধরনের ঘটনা এর আগেও একবার ঘটেছে। ২০১১ সালের জুন মাসে একইরকম পরিস্থিতিতে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ‘বাবর’ এবং ভারতের নৌবাহিনীর জাহাজ ‘গোদাবরী’-র মধ্যে সংঘর্ষ হয়েছিল।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ‘পরপারে’ ১৫, হাসপাতালে ভর্তি ১৮০
গত ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে ঘটেছে মৃত্যুর ঘটনাগুলো। এর মধ্যে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।
ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ‘পরপারে’ ১৫, হাসপাতালে ভর্তি ১৮০
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল।
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
২০২৫ সালের মে মাসে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী।
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
ফটোসেশনের জন্য দাঁড়িয়েছিলেন চার দেশের রাষ্ট্রপ্রধান।
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
রোজ ডেকে খাওয়াতেন বৃদ্ধা আমিনা, মৃত্যুর পর তার কবর পাহারা দিচ্ছে পথকুকুরটি
যে মানুষটি প্রতিদিন ডেকে খাবার খাওয়াতেন, তার মৃত্যুর পরও সেই মানুষটির কবর ছেড়ে যায়নি একটি পথকুকুর।
রোজ ডেকে খাওয়াতেন বৃদ্ধা আমিনা, মৃত্যুর পর তার কবর পাহারা দিচ্ছে পথকুকুরটি
আরও পড়ুন
ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ‘পরপারে’ ১৫, হাসপাতালে ভর্তি ১৮০
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত