ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল বাস, ছিটকে পড়লো অটোরিকশা 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমারে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে উল্টে পড়ে দুমড়েমুচড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এসময় বাসের পাশ ঘেঁষে চলা একটি অটোরিকশাও ছিটকে পড়েছে সড়কের পাশের খাদে। ভয়াবহ এ দুর্ঘটনায় ১২ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে নীলফামারী-ডোমার আঞ্চলিক মহাসড়কের শালমারা নিলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে এসে একটি যাত্রীবাহী বাস নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এ সময়ে শালমারা নিলাহাটি নামক স্থানে পোঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় পাশে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়। একইসঙ্গে যাত্রীবাহী বাসটিও সড়কের নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে বাস ও অটোরিকশার ১২ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন

ডোমার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনাস্থল থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাস, ট্রাক ও অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
নড়াইলের কালিয়া উপজেলা নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন।
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ) সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
এপিএর সভায় যোগ দিতে তাজিকিস্তানে যাচ্ছেন এমপি বাবুল
ঢালাইয়ের পরদিনই উঠে যাচ্ছে পিচ, সড়কে অনিয়মের অভিযোগ
ময়মনসিংহের ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি গ্রামীণ সড়কের সদ্য করা কার্পেটিং নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
ঢালাইয়ের পরদিনই উঠে যাচ্ছে পিচ, সড়কে অনিয়মের অভিযোগ
প্রেমিকার বাড়িতে মিলল এইচএসসি পরীক্ষার্থী প্রেমিকের মরদেহ, মা-মেয়ে আটক
ঢাকার ধামরাইয়ে এক তরুণীর বাড়ি থেকে কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে আটক করা হয়েছে।
প্রেমিকার বাড়িতে মিলল এইচএসসি পরীক্ষার্থী প্রেমিকের মরদেহ, মা-মেয়ে আটক
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান
আরও পড়ুন
হলে সিট না পেয়ে থাকতে হচ্ছে বাইরে, দিতে হচ্ছে ‘বড় মাশুল’
এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন নিয়ে ড্যাবের গোলটেবিল বৈঠক বুধবার
বাবুর সঙ্গে আবাসিক হোটেল উঠেই নানা আবদার শুরু ফাতেমার, অতঃপর...