ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম
সড়ক দুর্ঘটনার গ্রাফিক্স। আরটিভি

নোয়াখালীর সদর উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে মো. রাজু (২৮) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মাইজদী টু চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের কামলা বাড়ির মো. সাখায়েত উল্যার ছেলে।

আরও পড়ুন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি সোনাপুর টু চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে হেলপার রাজু হঠাৎ বাস থেকে সড়কে পড়ে যান। এ সময় বাসের সঙ্গেই ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে জানা যায় ওই হেলপার ডিউটি শেষে ফেরার পথে অসাবধানতাবশত বাস থেকে পড়ে মারা যায়। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
রাতের আধারে দেওয়া হলো বিষ, খামারির ৫ লাখ টাকার মাছ নিমিষেই শেষ
প্রেমে সাড়া না পেয়ে কিশোরীর বাথরুমে যাওয়ার পথে ওঁত পাতেন রবিউল, অতঃপর...
প্রতিবেশীর ঘর বাঁচাতে গিয়ে নিভে গেল সোহাগের জীবন প্রদীপ
নোয়াখালীতে এসিড গিলে যুবকের মৃত্যু