ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে ট্রাকের সঙ্গে গরুর গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার টিএনটি মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমির হোসেন হাওলাদার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা-শরীয়তপুর মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত আমির হোসেন নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মিরকান্দা পাড়া (ডগ্রী) গ্রামের জাব্বার হাওলাদারের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-শরীয়তপুর মহাসড়কের টিএনটি মোড় এলাকায় একটি দ্রুতগামী মিনিট্রাকের সঙ্গে গরুর গাড়ির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গরুর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই আমির হোসেনের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, জাজিরা টিএনটি মোড় থেকে কলেজ রোড পর্যন্ত সড়কের বেহাল দশা এবং মহাসড়কে অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
​
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস ছালাম জানান, নির্মাণাধীন ওই সড়কে দ্রুতগতিতে আসা যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে (জেলা স্বাস্থ্য কমপ্লেক্স) পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন মজিদ, মুহূর্তেই পিষে দিলো বাস
কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত
ঝিনাইদহে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
ট্রাকের ধাক্কায় অটোরিকশারচালকসহ নিহত ২