ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

১৫ কিলোমিটার যানজটে স্থবির কুমিল্লার দাউদকান্দি এলাকা, দুর্ভোগে যাত্রীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩১ পিএম
যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকা। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত দাউদকান্দি অংশের প্রায় ১৫ কিলোমিটার যানজটে স্থবির হয়ে আছে।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত তিনটা থেকে এ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দুপুর পৌনে ১২টায়ও একই পরিস্থিতি ছিল।

আরও পড়ুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার পরিদর্শক মো. শাহ কামাল গণমাধ্যমকে বলেন, ভোর চারটায় সোনারগাঁও উপজেলার মেঘনা সেতুর ওপর ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহাসড়কে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট। খবর পেয়ে রেকার এনে এক ঘণ্টার মধ্যে কাভার্ড ভ্যানটি উঠানোর পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, কী কারণে যানজটের সৃষ্টি হয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেননি।

সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কের দাউদকান্দির গাজীপুরে কথা হয় নোয়াখালী সদর উপজেলার মোশারফ হোসেন ও মাহবুবুন নবির সঙ্গে। তারা রাত তিনটায় নোয়াখালী থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাসে ওঠেন। পথে ভোর ছয়টায় দাউদকান্দির গাজীপুরে এসে যানজটে আটকা পড়েন। দুই শিক্ষার্থী জাপানে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন। শনিবার বেলা ১টা ১৫ মিনিটে তাদের ফ্লাইট। যানজটে আটকে দুই শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

নোয়াখালী সদরের ব্যবসায়ী তোফাজ্জল হাসান সকাল নয়টার দিকে দাউদকান্দির বিশ্বরোড এলাকায় যানজটে আটকে থেকে বলেন, মেয়ে মায়মুনা হাসান ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রী। মেয়েকে ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য রওনা দিয়ে পথে তিন ঘণ্টার যানজটে আটকা আছেন। তবে কখন ঢাকায় পৌঁছাতে পারবেন, জানেন না।

চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা এবং চাঁদপুর সদরের চাকরিজীবী সঞ্জয় কুমার সরকার বলেন, সকালে চাঁদপুর থেকে রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি। পথে দাউদকান্দির মাইজপাড়া এলাকায় যানজটে আটকা পড়েছেন। একই স্থানে প্রায় সাড়ে তিন ঘণ্টা যানজটে আটকে থেকে রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।

দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, যানজট নিরসনে মহাসড়কে সকাল থেকে দায়িত্ব পালন করছেন। তবে কোনো কূলকিনারা পাচ্ছেন না তিনি। সকালে যানবাহনের চাপে যানজট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ
ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক
কাশফুলের শুভ্রতা নিয়ে কুবিতে শরতের আগমন
সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, মহাসড়কে যানজট