ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, মহাসড়কে যানজট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে পড়ে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিও মারধরের শিকার হয়েছেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকে যানজট দেখা দিয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সীতাকুণ্ড পৌরসভা গেট এলাকায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

এদিকে কাজী সালাহউদ্দিনপন্থি নেতাকর্মীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে আসা বিএনপি নেতা আসলাম চৌধুরীর গাড়িও সেখানে আটকা পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নিতে শুরু করেন। একপর্যায়ে পৌরসভা গেট এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে ওই এলাকায় থাকা সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর মধ্যে আসলাম চৌধুরীপন্থি অন্তত এক হাজার নেতা-কর্মী পৌরসভা গেট এলাকায় জড়ো হন। বৃষ্টির মধ্যেও তারা মিছিল ও সমাবেশ করেন। নেতা-কর্মীদের অনেকে বৃষ্টিতে ভিজে কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন

অন্যদিকে কাজী সালাহউদ্দিনপন্থি নেতা-কর্মীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চট্টগ্রাম থেকে বারইয়ারহাটগামী যাত্রী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মহসিন আলী বলেন, শহর থেকে বারইয়ারহা যাওয়ার পথে সীতাকুণ্ডে এসে প্রায় এক ঘণ্টা যানজটে আটকে রয়েছি। প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালন করাকে ঘিরে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া মোটেই ঠিক হচ্ছে না।

আরেক যাত্রী নুরুল হুদা হামিদী বলেন, সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ায় যানজটে আটকে আছি। বাঁশবাড়ীয়ার উত্তরে দক্ষিণে চট্টগ্রাম শহর মুখী ও ঢাকামুখী যানবাহনের দীর্ঘ লাইন, সম্ভবত রাত হবে। সরকারি দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলীয় গ্রুপিংয়ের কারণে এমনটা হয়েছে শুনেছি।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরা দুই পক্ষকে আলাদা সময়ে অনুষ্ঠান করার নির্দেশনা দিয়েছি। সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে পুলিশের একটি টিম বাঁশবাড়িয়া মহাসড়কে ব্যারিকেড সরানোর কাজ করছে।’

এর আগে একই স্থান ও একই সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিনের অনুসারীরা। অপর পক্ষ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। তবে মঙ্গলবার বিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মহাসড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ডের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মবিরতি চালিয়ে যাবে চুয়েটের তিন সমিতি
চুয়েটের বাস থামিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ