ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাল্যবিবাহ বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিয়ের খাবার গেল এতিমখানায়

ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিয়েটি বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

স্থানীয় সূত্রে জানা যায়, বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল ১৬ বছর ৬ মাস বয়সী সাওদা আক্তার লামিয়ার। তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কনের বাবা সেন্টু মিয়াকে (৪৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিনি মুচলেকা দেন যে, মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আর বিয়ে দেবেন না। এছাড়া বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে তা আড়াইবাড়ী এতিমখানায় বিতরণ করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
আরও পড়ুন
বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
বিয়ের আসরে হঠাৎ অসুস্থ কনে, অতঃপর...
মধ্যরাতে বাল্যবিবাহের আয়োজন, ‘খেসারত’ দিলেন কাজী, বর ও মেয়ের বাবা
একই স্কুলের ১৩ ছাত্রীর গোপনে বিয়ে, প্রশাসনের নিষেধাজ্ঞা