ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দরবারে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ এবং কথিত ‘পীর’ আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীরকে হত্যার ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই প্রেক্ষিতে এবার দেশের জনপ্রিয় বাউল সংগীতশিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে।

শফি মণ্ডলের বাড়ি দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায়। তবে, তার মূল বাড়ি নিহত শামীমের বাড়ি তথা ফিলিপনগর এলাকায়। বেশ কয়েক বছর আগে উপজেলার হোসেনাবাদ এলাকায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন তিনি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, সেখানে হামলার কোনও সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।

শফি মণ্ডল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ফোনে তিনি বলেন, গত এক মাস ধরে তিনি গ্রামের বাড়িতে নেই এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন না।

আরও পড়ুন

এ বিষয়ে তার মেয়ে লিনা মণ্ডল জানান, তার বাবা একজন সাধক শিল্পী হিসেবে সংগীতের প্রয়োজনে বিভিন্ন দরবারে যাতায়াত করেন। ফিলিপনগরের একটি দরবারে যাওয়ার সময় ধারণ করা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি পক্ষ বিভ্রান্তি তৈরি করছে। তিনি দাবি করেন, তার বাবা লালন দর্শনের অনুসারী এবং আন্তর্জাতিক পর্যায়ে লালন সাঁইজির বাণী প্রচার করে আসছেন। মব তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এসব ভিডিও ছড়ানো হচ্ছে বলে দাবি তার।

এর আগে, ধর্ম অবমাননার অভিযোগে গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে দৌলতপুরের ফিলিপনগর এলাকায় বিক্ষুব্ধ জনতা পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ সময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। হামলায় তার তিন অনুসারী আহত হন। ঘটনার সূত্রপাত ঘটে একটি ৩৬ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পর। ভিডিওতে পীর শামীমের বক্তব্যে কোরআন নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। ওই ভিডিওতে শফি মণ্ডলকেও পাশে বসা অবস্থায় দেখা যায়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
আরও পড়ুন
চিকিৎসক সেজে রোগী ভাগানোর সময় নারী আটক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন ডিসি বদলি
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ
পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তা বদলি