নেত্রকোনা হাওরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৯:১৯ এএম


বরান্তর ধলি হাওরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বরান্তর ধলি হাওরের একটি ধানক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে ধান কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা ক্ষেতের মধ্যে মরদেহটি দেখতে পান। তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরীকে জানান। পরে তিনি প্রশাসনকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

ঘটনাস্থলে থাকা মোহনগঞ্জ থানার এএসআই শাজাহান জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা প্রাথমিকভাবে এটিকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ হিসেবে ধরে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্তের দাবি জানিয়েছেন।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission