ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঘরের ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে প্রাণ গেল ভাইয়ের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত

গ্রামের বাড়িতে ঘরের ভাগবাটোয়ারা নিয়ে সালিশি বৈঠকে বসেন ভাইরা। সেই সময় প্রতিপক্ষের হামলায় বজলুর রহমান ওরফে রাবিল হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সাকিবুর রহমান আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে সদর উপজেলার দিঘী ইউনিয়নের নতুন বসতি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাবিল নতুন বসতি গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে। তিনি স’মিলের ব্যবসা করলেও বর্তমানে বেকার ছিলেন।

আরও পড়ুন

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নতুন বসতি গ্রামের মৃত ধলা মিয়ার সাত ছেলে ও এক মেয়ে। বাড়িতে টিনশেডের আধাপাকা একটি ঘরের চারটি কক্ষের দুটিতে রাবিল ও তার পরিবার থাকেন।

অপর দুটি কক্ষে বোন রঞ্জুর সন্তানেরা থাকেন। সম্প্রতি রঞ্জুর সন্তানেরা অন্যত্র বাড়ি করলে ওই দুটি কক্ষ খালি হয়। এরপর থেকে ওই দুটি কক্ষের ভাগবাটোয়ারা নিয়ে রাবিল ও তার ভাইদের দ্বন্দ্ব চলে আসছে।

এ নিয়ে শুক্রবার সন্ধ্যার পর বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশে বসা হয়। ভাগবাটোয়ারা নিয়ে রাবিল এবং তার ভাইদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এ সময় ভাই ও ভাতিজাদের কিলঘুষি ও লাথিতে রাবিল অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাবিলের ছেলে সাকিবুরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, নিহত রাবিলের ছেলে বার জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে সানজিদা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। 
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৬৬ জন এবং মরণোত্তর ১৮ জনসহ মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
আরও পড়ুন
ব্যায়ামের সময় নেই? ঘরের কাজেই মিলবে উপকার
ঘরের বাতাস পরিষ্কার রাখার সেরা ৩ ইনডোর প্লান্ট
ঘরের বাতাসেই ঘুরছে অদৃশ্য কণা, ঝুঁকিতে শরীর
ফ্যান কেনার আগে জেনে নিন ৫ জরুরি বিষয়