ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ফুটবল তুলতে পদ্মায় ঝাঁপ দেয় হাসান, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম
নিখোঁজ হাসান শেখ। ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় এক কিশোর নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নারিশাঘাট এলাকার পদ্মা নদীতে সে নিখোঁজ হয়।

নিখোঁজ হাসান শেখ (১৫) শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের খইরখোলা এলাকার শাহাবুদ্দিন শেখের ছেলে ও শাইনপুকুর উদয়ন প্রিপ্যারেটরি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে হাসান শেখ তার বন্ধুদের সঙ্গে পদ্মা নদীর পাড়ে ফুটবল খেলছিল। হঠাৎ করে বল নদীতে পড়ে গেলে হাসান শেখ বলটি আনতে পানিতে ঝাঁপ দেয়। একটা পর্যায় সে নদীতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে উদ্ধার করতে চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে পরিবারের লোকজন পদ্মা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি।

এদিকে, বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল উদ্ধার কার্যক্রম শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসানের কোনো সন্ধান করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবরি দল।

আরও পড়ুন

এ বিষয়ে দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার আজ বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৮টায় অভিযান শুরু করেছি। এখনও মরদেহ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বিকেল ৩টায় আমরা ট্রলার যোগে উদ্ধার অভিযান আবারও শুরু করব।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ ও এর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফরিদপুরের সদরপুর উপজেলায় সচেতনতামূলক লিফলেট ও মশার কয়েল বিতরণ করা হয়েছে। 
ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশার কয়েল বিতরণ
৯ বছরের শিশুকে পেয়ে ‘নিজেকে থামাতে পারলেন না’ বৃদ্ধ
টাঙ্গাইলের গোপালপুরে ৯ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ৫৭ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
৯ বছরের শিশুকে পেয়ে ‘নিজেকে থামাতে পারলেন না’ বৃদ্ধ
সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যায় জড়িত সন্দেহে অপূর্ব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
খাবার-আশ্রয়হীন ৭৫ বছরের বৃদ্ধার দিন কাটছে জঙ্গলে
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের বাসিন্দা জেলেকা বেগম। গত ১০ অক্টোবর রাতে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে জঙ্গলে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার বড় মেয়ে ময়না বেগমের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ময়না বেগমের দাবি, তার মা নিজেই ঘর থেকে বের হয়ে যান। তাকে মারধর করা হয় না।
খাবার-আশ্রয়হীন ৭৫ বছরের বৃদ্ধার দিন কাটছে জঙ্গলে
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ
ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকারের এ ধরনের ভালো কাজগুলো বারবার একটু মনে করিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভায় জাতীয় সংসদের চিফ হুইপ এ আহ্বান জানান। চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) ফ্যামিলি কার্ড দিয়েছেন মায়েদের। মায়েদের শক্তিশালী করেছেন। মায়েদের নামে হবে (ফ্যামিলি কার্ড)। মায়েরাই এই সুফল ভোগ করবেন। মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। এই তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।’ চিফ হুইপ আরও বলেন, ‘এখন জামাইয়ের (স্বামী) ভাত খাইতে হইলে ওই মহিলার কাছে আসতে হবে। সেই কাজটা করেছেন তারেক রহমান সাহেব। ভালো না মন্দ কাজ? যদি ভালো হয় আপনারা বড় করে লেখেন। ভালো কাজগুলো বারবার মনে করায়ে দিয়েন।’ বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নূরুল ইসলাম বলেন, ভারতের আদানির কোম্পানির সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই টাকা দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র করা যেত। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা—বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এ নীতিতেই বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। এ সময় তিনি দাবি করেন, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার রেকর্ড নেই। জেলা আইনশৃঙ্খলা–বিষয়ক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা, জেলা পরিষদ প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা প্রমুখ। আরটিভি/এসআর
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ
আরও পড়ুন
ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা