ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লঞ্চে শিশুকে রেখে উধাও \'বাবা\', ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি ডাবল ডেকার লঞ্চে ৬ থেকে ৮ মাস বয়সি এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বাবা পরিচয় দিয়ে শিশুটিকে এক ব্যক্তি ওই লঞ্চে নিয়ে আসেন।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চে এ ঘটনা ঘটে।

লঞ্চের যাত্রী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে লঞ্চটি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথিমধ্যে ধুলিয়া লঞ্চঘাটে যাত্রী ওঠানামার জন্য থামে। এ সময় এক ব্যক্তি একটি কন্যা শিশু নিয়ে লঞ্চে ওঠেন এবং নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেন।

আরও পড়ুন

লঞ্চে উঠে কিছুক্ষণ তিনি অন্য যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ডেকে বসে থাকেন। এক পর্যায়ে তিনি শিশুটির মাকে লঞ্চে নিয়ে আসার কথা বলে পাশের যাত্রীদের কাছে শিশুটির খেয়াল রাখার অনুরোধ করে লঞ্চ থেকে নেমে যান। এরপর লঞ্চ ছেড়ে গেলেও তিনি আর ফিরে আসেননি।

কিছুক্ষণ পর শিশুটি কান্না শুরু করলে আশপাশে তার কোনো স্বজনকে খুঁজে না পেয়ে যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান। পরে লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখেন।

লঞ্চের এক যাত্রী মো. সোহেল বলেন, ধুলিয়া ঘাট থেকে ওঠার পরপরই ওই ব্যক্তি শিশুটিকে রেখে ‘মা আসছে’ বলে নেমে যান। এরপর আর তাকে দেখা যায়নি।

এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল জানান, কী কারণে শিশুটিকে রেখে ওই ব্যক্তি চলে গেলেন, তা এখনও জানা যায়নি। কন্যা শিশুটি বর্তমানে নিরাপদে আছে এবং তার পরিবারকে খোঁজার চেষ্টা চলছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে এখনও তেমন কিছু জানি না। তবে খোঁজ নিয়ে দেখছি।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

বাউফল উপজেলা সমাজসেবা অফিসার মো. মুশফিকুর রহমস বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ধুলিয়ায় লঞ্চে এক শিশুকে পাওয়া গেছে। ওখান থেকে এ বিষয়ে কেউ তথ্য দেয়নি, কেউ জানায়নি। তবে এ বিষয়ে আগে পুলিশের কাছে ওই বাচ্চাকে হস্তান্তরের পরে আমরা পুরোপুরি জানতে পারব। এখন বাচ্চা কোথায় আছে তা আমরা জানি না। তবে খোঁজ নিচ্ছি, বিকেলে আপডেট জানাতে পারব।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে লঞ্চটি সদরঘাটে পৌঁছালে বাচ্চাটিকে সদর ঘাট কোতোয়ালি থানা হেফাযতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
এক বাড়িকে সুবিধা দিতে ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি