ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে একটি ধানক্ষেত থেকে রিপন হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। লাশের শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মাগুড়াবিনোদ ইউনিয়নের মান্নাননগর এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিপন হোসেন উল্লাপাড়া উপজেলার ঝিকরা কুন্ডপাড়া গ্রামের মো. আহসান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মান্নাননগর এলাকায় বোরো ক্ষেতে একটি মরদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দুপুরে গিয়ে ওই স্থান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। সেই সঙ্গে হত্যার কারণ বের করতে পুলিশের একটি দল কাজ করেছেন এবং মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
গরু চুরি রোধে বাঁশের ‘ব্যারিকেড’, রাত জেগে পাহারা
মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, অতঃপর...
শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার