ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষ, নিহত ২

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ঘোড়াবাহী একটি পিকআপ ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত এবং অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাছাড়া দুর্ঘটনা কবলিত পিকআপে থাকা তিনটি ঘোড়ারও মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ইবি থানার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা ১১ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নড়াইল জেলার সিফায়েত হোসেন (৩৫) ও বিকাশ (৪৫)।

আরও পড়ুন

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে নড়াইলগামী ঘোড়াবহনকারী একটি পিকআপভ্যান ইবিথানার ১১ মাইল এলাকায় পৌঁছানোর পর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই সিফায়েত হোসেন মারা যান। এছাড়া গুরুতর আহত বিকাশকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত তিনজনকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মারা যাওয়া ঘোড়া তিনটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএস/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী বলেছেন, ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব। উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২৫
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত ৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় রংপুর বিভাগ অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারে পরিণত হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি অনুসন্ধানে সেখানে দল পাঠিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
গোসলে গিয়ে আর ফেরা হলো না শাহীনের 
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে করে চোরাচালানের সময় পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলার ও একটি কাভার্ডভ্যান থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়েছে।
জেলেদের ট্রলারে মাছের বদলে মিলল সাড়ে ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি
আরও পড়ুন
তেলের দাম বৃদ্ধিতে হিলিতে বেড়েছে ট্রাক ভাড়া, বিপাকে ব্যবসায়ীরা
নিউইয়র্কের আকাশে দুই গ্লাইডার বিমানের সংঘর্ষ, প্রাণ গেল এক পাইলটের
‘রাফি নেই, তবে স্মৃতি অমলিন’, সড়কে নিহত যুবকের স্মরণে দোয়া ও মিলাদ
ধরলা সেতুতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত