ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম
গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধঘ ইটভাটার চিমনি ও কিলন : ছবি আরটিভি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার জঙ্গল সরফভাটা মিরেরখিল এলাকায় রাঙ্গুনিয়া উপজেলায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

আরও পড়ুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স বিবিএম ব্রিকস (BBM)-এর চিমনি ও কিলন গুড়িয়ে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স আল মক্কা ব্রিকস (AMB) কে আইন লঙ্ঘনের দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন।

এছাড়া আদালত পরিচালনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ, আনসার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, গানপাউডারসদৃশ সাদা পাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুটি হাসুয়াও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। র‍্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (ইনচার্জ) মেজর মারুফুল ইসলাম শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি দল রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের ওই আমবাগানে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডারসদৃশ সাদা পাউডার, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। অভিযানের সময় ঘটনাস্থল বা আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ কারণে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা বিস্ফোরকগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্তের তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। উদ্ধার করা ককটেল, পাউডার ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এসব বিস্ফোরক কারা সেখানে রেখেছিল, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আরটিভি/টিআর
আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু
রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তুঁতচারা রোপণ ও রাজশাহী রেশম কারখানার পাওয়ার লুম চালুকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, রাজশাহী সিল্কের সুনাম রয়েছে বিশ্বব্যাপী। অতীতে রাজশাহীর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ছিল এটি। ধীরে ধীরে কারখানাটি তার ঐতিহ্য হারিয়ে ফেলেছিল। এ কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। তিনি জানান, কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালুর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা আন্তরিকতার মাধ্যমে এই কারখানায় কাজ করুন। কারখানাটি যাতে আবার আগের রূপে ফিরে আসে, সেভাবে কাজ করুন। কারখানাকে জিম্মি করে, কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে কোনো লাভ নেই। এর জন্য সবাইকে ভুগতে হবে। আমি আপনাদের ভাই। সব সময় আপনাদের পাশে রয়েছি এবং থাকব। কারখানাটির ঐতিহ্য ফিরিয়ে আনতে যত সহযোগিতা প্রয়োজন, তা করা হবে। এরপর রেশম কারখানায় পাওয়ার লুম চালু ও বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এমএ মান্নান এবং রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার প্রমুখ। এ ছাড়াও রাজশাহী রেশম কারখানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু
৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মমতাজ (৬০) নামে এক বৃদ্ধা ভিক্ষুক ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানা গেছে।
৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
ঐতিহ্য ফিরিয়ে রাজশাহী রেশম কারখানার উৎপাদন বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনু
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। এর অংশ হিসেবে কারখানায় আরও বেশি পাওয়ার লুম চালুর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
ঐতিহ্য ফিরিয়ে রাজশাহী রেশম কারখানার উৎপাদন বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনু
৬৪ কোটি টাকার গড়াই সেতু, ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া ঘাটে গড়াই নদীর ওপর ৬৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ ছয় বছরের বেশি সময়েও শেষ হয়নি। তিন দফা সময় বাড়িয়েও শেষ করা যায়নি ৬৫০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ।
৬৪ কোটি টাকার গড়াই সেতু, ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
আরও পড়ুন
হাসপাতাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য 
বেতন ও বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে